,

ছাত্র ইউনিয়ন সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিলো

 

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৮ মার্চ) পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি না হলে ৪ এপ্রিল দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।সোমবার (২৮ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সরকারের উদ্দেশ্যে এ আল্টিমেটাম ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম জিলানী শুভ। দেশব্যাপী সংগঠিত নারী-শিশু হত্যা, ধর্ষণ ও সোহাগী জাহান তনুর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

2016_03_28_15_59_20_AUizOG1HefwNaMSHjCJyvu4n8b5vVQ_original

 

জি এম জিলানী শুভ বলেন, ‘সমগ্র দেশে আজ অব্যাহতভাবে নারীর ওপর যৌন সন্ত্রাস, নারী ও শিশু নির্যাতনসহ প্রতিনিয়ত হত্যার ঘটনা ঘটে চলেছে। গত ২০ মার্চ সর্বাধিক নিরাপদ স্থান (সেনানিবাস) হওয়া সত্ত্বেও তনুকে মধ্যযুগীয় বর্বরতায় পৈশাচিক নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অথচ রাষ্ট্র এ ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টায় ব্যস্ত। রাষ্ট্র তনুর জীবনের মূল্য নির্ধারণ করেছে বিশ হাজার টাকা ও এক খণ্ড জমি।’

 

সংবাদ সম্মেলন থেকে সরকারের নিকট তিনটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হল- তনুর হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানসহ সারাদেশে সংগঠিত নারী ও শিশুর ওপর যৌন সন্ত্রাস ও হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র ও সমাজেকে নারী ও শিশুর জন্য নিরাপদ করা; অবিলম্বে হাইকোর্টে যৌন নিপীড়ন বিরোধী নীতিমালা বাস্তবায়ন করা; আদিবাসী নারীদের নির্যাতন ও হত্যার সাথে জড়িত সামরিক ও বেসামরিক সকলকে বিচারের আওতায় আনা।

 

 

এ সময় ছাত্র ইউনিয়ন সেক্রেটারি তনু হত্যাকাণ্ড বিষয়ে সরকারকে ৪৮ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করতে সময় বেঁধে দিয়ে পরবর্তী কর্মসূচি ঘোষণা করেন। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২৯ মার্চ মঙ্গলবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে সর্বজন প্রতিবাদ সমাবেশ ও মশাল মিছিল এবং একই দিনে সারাদেশেও কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন।

 

 

আগামী বৃহস্পতিবার (৩১ মার্চ) সারাদেশে নারী ও শিশু হত্যার ঘটনায় প্রধানমন্ত্রীর নির্লিপ্ততার কারণ জানতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে সমাবেশ এবং এর মধ্যে দৃশ্যমান অগ্রগতি না হলে আগামী ৪ এপ্রিল মঙ্গলবার দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে।ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুমন সেন গুপ্ত ও ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাস প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে