,

তনু হত্যার ঘটনায় সরকারের পতন চাইলেন  নোমান

 

 

নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস দ্বিতীয় বর্ষের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। সেই সঙ্গে সরকারকে ক্ষমতা ছেড়ে নতুন করে নির্বাচন দেয়ারও আহ্বান জানান তিনি।

 

2016_03_28_12_49_43_sBjpmeb7Y8heIDqc43GZv1Dbv1BGwZ_original

সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের এক মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এ দাবি জানান তিনি। তনুর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত একজন অথবা তিনজন বিচারপতিকে দিয়ে একটি তদন্ত কমিটি গঠন করতে হবে, যারা তদন্ত করে তনু হত্যার প্রকৃত রহস্য উদঘাটন করবেন।’

 

 

ধর্ষণের কারণেই দেশে প্রতিদিন পাঁচজন নারীর মৃত্যু হচ্ছে- এমন তথ্য জানিয়ে তিনি বলেন, ‘সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচার এখনও হয়নি। এ ধরনের অসংখ্য সাগর-রুনি আছেন, যারা সাংবাদিকতার সাথে জড়িত না, যাদেরকে আমরা চিনি না-জানি না, তারা মধ্য ও নিম্নবিত্ত পরিবারের সন্তান। তারা ধর্ষিত হচ্ছে, তাদের মৃত্যু হচ্ছে। কিন্তু তাদের খবর আমাদের কাছে নেই।’

 

 

বিএনপি তনু হত্যার বিচার চায় জানিয়ে দলটির এ ভাইস চেয়ারম্যান বলেন, ‘আজকে যদি সামরিক বাহিনীর কোনো অফিসারের মেয়ে এভাবে ধর্ষিত হয়ে মারা যেতো, তাহলে আমরা বিচারের অবস্থা দেখতে পেতাম। কিন্তু তনু সামরিক বাহিনীর ওই ধরনের বড় কোনো অফিসারের মেয়ে নয়। সেজন্য তনুর মৃত্যুর ঘটনাকে ধীরে ধীরে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার একটা প্রচেষ্টা হচ্ছে। আমরা এ হত্যার বিচার চাই।’

 

 

সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার রাজনৈতিক-সামাজিক-বেসরকারি সংগঠনগুলোর উদ্দেশে নোমান বলেন, ‘সরকার সর্বক্ষেত্রে ব্যর্থ হয়েছে। তারা দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত করতে পারছে না। তাই আসুন, সরকারের নির্যাতন-নিপীড়ন ও নারীর ওপর অত্যাচারের বিষয়গুলো নিয়ে সবাই মিলে রাউন্ডটেবিল করি। এর মাধ্যমে প্রকৃত অবস্থার বিচার-বিশ্লেষণ করে সরকারের ওপর চাপ প্রয়োগ করি, যাতে ভবিষ্যতে আর কাউকে তনুদের মতো পরিণতি ভোগ করতে না হয়।’

 

 

সরকারের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, ‘আপনারা অবিলম্বে পদত্যাগ করে নতুন একটি নির্বাচনের মাধ্যমে দেশে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করুন। আইয়ুব-ইয়াহিয়া খান-স্বৈরাচার এরশাদ জোর করে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই, শেখ হাসিনাও পারবে না। নির্যাতন-নিপীড়ন-অত্যাচারের মধ্য দিয়ে এই সরকার যতোই এগিয়ে যাবে জনগণের মধ্যে তাদের বিরুদ্ধে ক্ষোভ ততোই বাড়বে। এতে সরকার একপর্যায়ে পিছনের দরজা দিয়ে পালাতে বাধ্য হবে।’

 

 

মহিলা দলের সভাপতি নূরী আরা সাফার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদিকা শিরিন সুলতানার পরিচালনায় মানববন্ধন কর্মসূচিতে আরো বক্তব্য রাখেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান, মহিলা দলের সিনিয়র সহ-সভানেত্রী রাবেয়া সিরাজ, সহ-সভানেত্রী নূরজাহান ইয়াসমিন, ঢাকা মহানগর মহিলা দলের সভানেত্রী সুলতানা আহমেদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা