,

সংসদীয় কমিটির স্বচ্ছতা বাড়াবে এমআইএস: স্পিকার

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বিশেষ ভূমিকা রাখবে স্ট্রেংদেনিং পার্লামেন্টারি ওভারসাইট (এসপিও) প্রকল্পের আওতায় নতুন উদ্ভাবিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস)।রোববার জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় আয়োজিত এমআইএস পদ্ধতির উদ্বোধনী অনুষ্ঠানে স্পিকার এ কথা বলেন।

 

Shirin-Sharmin-Chowdhury_0

শিরীন শারমিন বলেন, প্রথমে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটিগুলোতে চালু করা হবে এমআইএস পদ্ধতি। এর মাধ্যমে সরকারি হিসাব সম্পর্কিত কমিটি, সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত কমিটি ও অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির কাজে স্বচ্ছতা, দক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। পরবর্তিতে এ পদ্ধতি অপরাপর সব কমিটির কার্যক্রমে চালু করা হবে। তিনি বলেন, এমআইএস এর মাধ্যমে ফাইন্যান্সিয়াল ওভারসাইট কমিটির আওতায় তিনটি আলাদা ওয়েবসাইট চালু করা হবে। একই ধরনের ওয়েবসাইট ধীরে ধীরে অন্যান্য স্থায়ী কমিটির জন্য প্রতিস্থাপন করা হবে।

 

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোর সঙ্গে যুক্ত থাকবে এমআইএস। এর মাধ্যমে কমিটির সভায় নোটিশ, সংবাদ বিজ্ঞপ্তি, কমিটির প্রতিবেদন, ফলোআপ প্রতিবেদন তাৎক্ষণিক প্রকাশ করা হবে এবং সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে পৌঁছানো সম্ভব হবে।
স্পিকার বলেন, সংসদের কার্যপ্রণালী বিধির সঙ্গে সংগতিপূর্ণ এমআইএস কার্যক্রম সংসদীয় কমিটির কার্যক্রমকে আরো শক্তিশালী করবে এবং এর মাধ্যমে সংসদের কার্যক্রমে ডিজিটাইজেশনের দিকে আরো এক ধাপ এগিয়ে যাবে।

 

তিনি বলেন, সব সংসদীয় কমিটির কাজের ধরন এক নয়। সব কমিটির কার্যক্রমকে এমআইএসএর সঙ্গে সংগতিপূর্ণ করতে কিছুটা পরিবর্তন আনতে হবে।তিনি বলেন, এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে যাদের প্রশিক্ষিত করা হয়েছে, তারা তাদের দক্ষতা ও মেধা দিয়ে কমিটি কার্যক্রমে প্রয়োজনীয় পরিবর্তন/পরিবর্ধনের মাধ্যমে এ পদ্ধতির সঙ্গে মানিয়ে নিতে সক্ষম হবেন।

 

সংসদ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি শওকত আলী, সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আব্দুল মতিন খসরু বক্তৃতা করেন। এছাড়াও সংসদের স্থায়ী কমিটির সভাপতিসহ সংসদ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা