বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কমেছে মোটরসাইকেল নিবন্ধন কর ও ফি

41765_fরাস্তায় চলাচলকারী হালকা যান মোটরসাইকেলের নিবন্ধনের কর ও ফি কমিয়েছে বাংলাদেশ সড়ক যোগাযোগ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বিআরটিএ)। ইঞ্জিনের ক্ষমতাভেদে ৩৩ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত এই ফি কমানো হয়েছে বলে বিআরটিএর এক প্রজ্ঞাপনের সূত্রে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।

আজ সোমবার বিআরটিএর এক প্রজ্ঞাপনে জানানো হয়, ১০০ সিসির  মোটরসাইকেল (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজি) নিবন্ধনে এখন থেকে ১৩ হাজার ৯১৩ টাকার বদলে দিতে হবে নয় হাজার ৩১৩ টাকা।

আর ১০০ সিসির বেশি (জ্বালানি ছাড়া ওজন ৯০ কেজির বেশি) ক্ষমতার মোটরসাইকেলের ক্ষেত্রে নিবন্ধন ফি ২১ হাজার ২৭৫ টাকা থেকে কমিয়ে ১২ হাজার ৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

২০১৪ সালের ১ জানুয়ারি মোটরসাইকেল নিবন্ধনের ফি ৪০ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর চলতি বছরের প্রথম দিন থেকে যানবাহনে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং বেতার তরঙ্গ শনাক্ত করার (রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন) ট্যাগ বাধ্যতামূলক করা হয়।

বিআরটিএর তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা ১২ লাখ ৫১ হাজারের বেশি। আর মোটরসাইকেল চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৮৮৫ জনকে।

সরকার মোটরসাইকেলের নিবন্ধন ফি কমিয়ে আনার উদ্যোগ নেওয়ার পর গত সেপ্টেম্বরে বিষয়টি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে জানানো হয়। এর ছয় মাস পর বিআরটিএ ফি কমানোর এই ঘোষণা দিল।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান