,

দুই মন্ত্রী স্বপদে কেন, জানাতে সচিবকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম

212_121777আদালত অবমাননায় দোষী সাব্যস্ত হওয়ায় দুই মন্ত্রীর স্বপদে বহাল রাখা কেন অবৈধ, অসাংবিধানিক ও রাষ্ট্রদ্রোহিতার শামিল হবে না, তা জানাতে মন্ত্রিপরিষদ সচিবকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।
আজ সোমবার দুপুরে ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান।আদালত অবমাননার দায়ে গতকাল রোববার খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে সাতদিন করে কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

নোটিশে বলা হয়, আপিল বিভাগে খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন। এ অবস্থায় দুই মন্ত্রীই দণ্ডপ্রাপ্ত হওয়ার পরও তারা স্বপদে বহাল থেকে বাংলাদেশ সরকারের মন্ত্রী হিসেবে রাষ্ট্রীয় পতাকা ব্যবহার করে অবাধে চলাফেরা করছেন, যা সম্পূর্ণ অনৈতিক, যা দেশ ও জাতির জন্য লজ্জাজনক। আগামী ৭২ ঘণ্টার মধ্যে জনস্বার্থে লিখিত আকারে জানানোর জন্য এবং প্রকাশ ও প্রচার করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। তা না হলে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী উচ্চ আদালতে এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

শীর্ষ নিউজ

 

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা