,

নবীনগরে ইউপি নির্বাচনে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন

bgbরাকিবুল হাসান নুর : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে আজ সোমবার থেকে উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় টহল দিতে শুরু করেছেন বিজিবি সদস্যরা।
১২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ ফরহাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেজন্য সর্বোচ্চ সতর্কতায় থাকবে বিজিবি। আগামী ১লা এপ্রিল পর্যন্ত বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় অবস্থান করবেন বলে জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আগামী ৩১ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫২ জন, সদস্য পদে ২৯৫ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮৬ জনসহ মোট ৪৩৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা