,

৬০০ ডলারে অকুলাস রিফট

1459145755প্রযুক্তি ডেস্ক : বহু ঢাকঢোল পিটিয়ে ভার্চুয়াল রিয়ালিটি হেডসেট নিয়ে কার্যক্রম শুরুর চার বছর পর অবশেষে প্রথমবারের মতো ভোক্তার হাতে ডিভাইসটি আজ পৌঁছে দেবে অকুলাস। সিএনএন জানিয়েছে, আজ ২৮ মার্চ অকুলাস রিফট ক্রেতাদের হাতে এসে পৌঁছবে বলে। আর এই তথ্যটি এক টুইটার বার্তায় জানিয়েছেন প্রতিষ্ঠানটির সিইও ব্রেন্ডান আইরিবে। প্রাথমিকভাবে ৬ জানুয়ারি থেকে শুরু করে যারা প্রি-অর্ডার করেছেন তাদের চাহিদা পূরণ করা হবে বলে জানায় অকুলাস। তবে প্রথমবার যারা প্রি-অর্ডার করায় সফল হননি তারা এই গ্রীষ্মেই বাজারে আসতে যাওয়া দ্বিতীয় চালানের জন্য
প্রি-অর্ডার করতে পারবেন। তবে, প্রথম চালানে ঠিক কতটি ডিভাইস থাকছে তা প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়নি। ৬০০ ডলার মূল্যের এ প্যাকেজে অকুলাস রিফট হেডসেটের সঙ্গে থাকছে সেন্সর, এক্সবক্স ওয়ান কনট্রোলার এবং অকুলাস ইকোসিস্টেম পরিচালনার জন্য রিমোট কনট্রোল। আজ বাজারে আসছে এমন ৩০টি ভার্চুয়াল রিয়ালিটি গেম এই হেডসেট ব্যবহার করে খেলা যাবে। এ হেডসেটের সাহায্যে ব্যবহারকারীরা মিশে যেতে পারবেন মুভি ও গেমসের ভুবনে, নিতে পারবেন অনন্য এক অভিজ্ঞতার স্বাদ। অকুলার রিফট হেডসেট ব্যবহারের জন্য অত্যন্ত শক্তিশালী কম্পিউটারের প্রয়োজন হবে। এজন্য প্রতিষ্ঠানটি এপ্রিল থেকে তাদের নিজস্ব অকুলাস কম্পিউটার বাজারজাত করতে যাচ্ছে। এর দাম পড়বে ১ হাজার ৪৯৯ ডলার।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা