,

১০০ ইয়েমেনির বিনিময়ে সৌদি ৯ বন্দির মুক্তি

bondi-binimoeআন্তর্জাতিক ডেস্ক : ইয়েমেনের হুথি নেতৃত্বাধীন জনপ্রিয় আনসারুল্লাহ আন্দোলন ১০০ ইয়েমেনি বন্দির বিনিময়ে সৌদি আরবের নয় বন্দিকে মুক্তি দিয়েছে। মানবিক পদক্ষেপ হিসেবে এ সব বন্দিকে মুক্তি দেয়া হয়। ইয়েমেনের বিরুদ্ধে সৌদি আরবের এক তরফা আগ্রাসনের এক বছর পর বন্দি বিনিময়ের এ ঘটনা ঘটল।
হুথি মুখপাত্র মোহাম্মদ আবদুসসালাম এক বিবৃতিতে বলেন, মানবিকতার প্রতি সম্মান জানিয়ে এ সব বন্দিকে মুক্তি দেয়া হয়। তিনি আরো জানান, ইয়েমেনের নানা ফ্রন্ট থেকে এ সব সৌদি সেনাকে আটক করা হয়েছিল।
গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনের বিরুদ্ধে এক তরফা আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এতে এ পর্যন্ত দুই হাজারের বেশি শিশুসহ অন্তত সাড়ে আট হাজার ইয়েমেনি নিহত হয়েছে।আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে