,

আগামীকাল রিভিউ আবেদন করবেন নিজামী

NIJAMIBG_796048959নিজস্ব প্রদিবেদক : মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর দণ্ড থেকে খালাস চেয়ে রিভিউ আবেদন করবেন আগামীকাল মঙ্গলবার। সোমবার নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিব মোমেন বিষয়টি জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৬ মার্চ নিজামীর আইনজীবীরা কারাগারে তার সঙ্গে দেখা করেন। ওই দিন আপিল বিভাগের রায়ের বিরুদ্ধে রিভিউ (পূর্ণবিবেচনার) আবেদন করার পরামর্শ দিয়েছেন।

এর আগে ওই দিন সকাল ৯টায় ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে লাল কাপড়ে মোড়ানো নিজামীর মৃত্যু পরোয়ানা ও পূর্ণাঙ্গ রায়ের কপি কাশেমপুরে পৌঁছায়। পরে সকাল ১০টায় পরোয়ানা ও রায় পড়ে শোনান কাশিমপুর কারাগার পার্ট-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক ও জেলার নাসিরউদ্দিন।

অ্যাটর্নি জেনারেল মাহবুব আলম বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের ১৫ দিনের মধ্যে মতিউর রহমান নিজামী রিভিউ (পূর্ণ বিবেচনার) আবেদন না করলে মৃত্যুদণ্ড কার্যকর করতে কোনো বাধাঁ থাকবে না।

রিভিউ আবেদন না টিকলে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারবেন নিজামী। তবে দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা