,

আজানের সময় বক্তব্য বন্ধ রাখলেন মোদি

4আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আজানের শব্দ শুনে বক্তব্য থামিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রায় ৫ মিনিট ৩০ সেকেন্ড বক্তব্য বন্ধ রাখার পরে পুনরায় তিনি তার বক্তব্য শুরু করেন।

রোববার খড়গপুরে এক নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বক্তব্য রাখাছিলেন। সেই সময় পার্শ্ববতী একটি মসজিদ থেকে আজানের ধ্বনি শুনতে পেয়ে নিজের মাইক্রোফোন বক্তব্য বন্ধ রাখেন তিনি।

এ সময় লোকজনের মধ্যে কিছুটা চাঞ্চল্য সৃষ্টি হলে তিনি দু’হাত দিয়ে তাদেরকে বসে পড়ার ইঙ্গিত করেন। আজান শেষ হলে মোদি বলেন, ‘আজান চলছিল, আমাদের জন্য কারো প্রার্থনায় যাতে অসুবিধা না হয় সেজন্য আমি কিছু সময় বিরতি দিয়েছি।’

এদিকে, নরেন্দ্র মোদি তার বক্তব্যে রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি সারদা কেলেঙ্কারি থেকে নারদা স্টিং কেলেঙ্কারি ইস্যু নিয়ে রাজ্য সরকারের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করেন।

এ সময় তিনি তৃণমূলকে কটাক্ষ করে বলেন, ‘যারা মা-মাটি-মানুষের কথা বলে, তারাই বাংলার মানুষের মোহভঙ্গ ঘটিয়েছে।’ পশ্চিমবঙ্গে যা সর্বনাশ হয়েছে, গোটা দেশে তা নজিরবিহীন বলে মন্তব্য করেন মোদি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা