,

বলিউডে ফিরছেন প্রীতি

2015_11_23_15_47_10_lWlTRyLh7RDgRXtaMoylNu36VX9Whh_originalবিনোদন ডেস্ক : বলিউডে অনেক তারকা অভিনয়শিল্পীর ক্ষেত্রেই এমনটা হয়েছে। ক্যারিয়ারের একটা সময় বিয়ে করেছেন আর এরপর সরে গেছেন বলিউড ছেড়ে। কিন্তু প্রীতি জিনতার ক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় যে এমনটি ঘটছে না। গত মাসে বিয়ে করেছেন এই তারকা অভিনেত্রী। আর তাঁর বিয়ের পরপরই প্রীতির ছবির নির্মাতা জানালেন, বলিউডের টিন সেল টাউনে ফিরছেন প্রীতি।

‘ভাইয়াজি সুপারহিট’ নামের একটি ছবির মাধ্যমে আবারও বলিউডে প্রত্যাবর্তন ঘটছে তারকা অভিনেত্রী প্রীতি জিনতার। এ ছবিতে প্রীতির বিপরীতে আছেন সানি দেওল। বেশ কয়েক বছর অচল থাকার পর এই এপ্রিলে ভারতের বেনারসে এ ছবির শুটিংয়ের কাজ শুরু হতে যাচ্ছে বলেই জানিয়েছেন এ ছবির নির্মাতা নীরজ পাঠক। এ ছবিতে আরও অভিনয় করছেন আরশাদ ওয়ারসি ও আমিশা প্যাটেল।

এই মুহূর্তে মার্কিন মুলুকে থাকলেও প্রীতি যে এপ্রিলের ৯ তারিখের মধ্যেই ভারতে ফিরছেন—তার নিশ্চয়তা দিচ্ছে আইপিএল। এপ্রিলের ৯ তারিখ থেকে মাঠে গড়াবে এই ক্রিকেটযুদ্ধ।

এদিকে ছবি নিয়ে নির্মাতা নীরজ পাঠক আরও জানিয়েছেন, বেনারসে টানা ৪০ দিনের মতোই শুটিং হবে এ ছবির। আর এর মধ্যেই এই ছবির কাজ তাঁরা গুটিয়ে আনবেন। আসলেও তো আর কতই বা অপেক্ষা করা সম্ভব! সেই ২০১১ সালে কাজ শুরু হয়েছিল এই ছবির। এর পর নানা কারণে বন্ধ হয়েছিল এই ছবির কাজ।

যা হোক, প্রীতি জিনতার এই বলিউডে প্রত্যাবর্তনের বিষয়টাতে এই তারকার স্বামী মার্কিন মুলুকের অর্থনৈতিক বিশ্লেষক জেন গুডএনাফের সম্মতি নিশ্চয়ই মিলেছে। নইলে এত জোরেশোরে শুটিংয়ের তোড়জোড় চলার কথা নয়। কাজেই এ কথা নিশ্চিত করেই বলা যায়, আগামী ৯ এপ্রিল আইপিএল মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গে প্রীতির বলিউডের দ্বিতীয় ইনিংসও শুরু হচ্ছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে