বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

কোহলিতে মাতোয়ারা লারা থেকে টেন্ডুলকার

India's Virat Kohli celebrates after victory in the World T20 cricket tournament match between India and Australia at The Punjab Cricket Stadium Association Stadium in Mohali on March 27, 2016. / AFP / MONEY SHARMA        (Photo credit should read MONEY SHARMA/AFP/Getty Images)
India’s Virat Kohli celebrates after victory in the World T20 cricket tournament match between India and Australia at The Punjab Cricket Stadium Association Stadium in Mohali on March 27, 2016. / AFP / MONEY SHARMA (Photo credit should read MONEY SHARMA/AFP/Getty Images)

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট-বিশ্বে এখন দুই ধরনের লোক আছে, একদল বিরাট কোহলির কালকের ইনিংসটা দেখেছেন, আর আরেক দল দেখেননি। অস্ট্রেলিয়ার সঙ্গে হাতের মুঠো থেকে গলে যেতে বসা ম্যাচটা যেভাবে বের করে আনলেন, কোহলির প্রশংসায় সাবেক ক্রিকেটাররা সবাই পঞ্চমুখ। শচীন টেন্ডুলকার থেকে শুরু করে ব্রায়ান লারা, কেউই বাদ যাননি। এমনকি ইংলিশ তারকা ফুটবলার হ্যারি কেন, সাবেক লিভারপুল মিডফিল্ডার ডিডি হামানও টুইট করেছেন কোহলিকে নিয়ে।

যখন যুবরাজ আউট হলেন, ভারতের ছয় ওভারে আরও দরকার ৬৭ রান। মোহালির স্লথ হয়ে আসা উইকেটে সেটা কঠিন বললেও কম বলা হয়। সেখান থেকে কোহলি-ধোনি ৫ বল বাকি থাকতেই খেলা শেষ করে দিলেন। ওই ৬৭ রানে ধোনির অবদান মাত্র ১৮। কোহলি শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৫১ বলে ৮২ রান করে।

অনেকেই তখন থেকেই টুইট শুরু করে দিয়েছেন। লারা যেমন রীতিমতো আচ্ছন্ন, ‘অবিশ্বাস্য একজন ব্যাটসম্যান সে। আর কিছু বলার দরকার নেই।’ যাঁর সঙ্গে কোহলির তুলনা বিভিন্ন সময়েই চলে আসে, টেন্ডুলকারও টুইট করেছেন, ‘ওয়াও কোহলি! স্পেশাল একটা ইনিংসটা ছিল এটা। দারুণ একটা জয়!’

শেন ওয়াটসন খুব কাছ থেকেই দেখেছেন কোহলির কীর্তিটা, কাল তো অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এই অলরাউন্ডার। কোহলিকে নিয়ে মুগ্ধ তিনিও, ‘এ রকম ইনিংস দেখতে পারাটা দারুণ আনন্দের।

অবিশ্বাস্য! রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে আমরা একসঙ্গে খেলব, আর তর সইছে না আমার।’ কোহলি-কীর্তির আরেক সাক্ষী গ্লেন ম্যাক্সওয়েলও টুইট করেছেন, ‘ওটা ছিল অন্য পর্যায়ের একটা ইনিংস। আর কিছু বলার নেই। খুবই বিধ্বস্ত। একজনের কাছেই আমরা হেরে গেলাম।’
যুবরাজ সিং, রোহিত শর্মারাও পরে কোহলিকে ভাসিয়ে দিয়েছেন প্রশংসায়। মাইকেল ভন, স্কট স্টাইরিসদের মতো সাবেক থেকে শুরু করে এই সময়ের ডোয়াইন ব্রাভো, ড্যারেন স্যামি, রস টেলররাও কোহলির বন্দনায় মুখর।

তবে হ্যারি কেনের টুইটটা একটু বিস্ময় হয়েই এসেছে। টটেনহামের ইংলিশ স্ট্রাইকার যে ক্রিকেট দেখেন, সেটা অনেকেই জানতেন না। কাল কেন টুইট করেছেন, ‘বিরাট কোহলি অসাধারণ খেলোয়াড়। চাপের সময় সে যেভাবে নিজের সেরাটা বের করে আনে সেটাই বুঝিয়ে দিয়েছে সে কোন মানের।’ লিভারপুলের সাবেক মিডফিল্ডার ডিডি হামান অবশ্য ক্রিকেট ভক্ত অনেক আগে থেকেই। কালকের ম্যাচের পর তাঁর টুইট, ‘আমি কি সর্বকালের ধ্রুপদি ইনিংসগুলোর একটি মিস করে ফেললাম?’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান