,

ফখরুলের নিন্দা যশোরে বিএনপি নেতা হত্যায়

 

 

নিজস্ব প্রতিবেদক : মির্জা ফখরুল ইসলাম আলমগীরযশোর জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
গত শুক্রবার বাড়ি ফেরার পথে ধারালো দিয়ে ফেরদৌসকে কুপিয়ে আহত করে সন্ত্রাসীরা। পরক্ষণেই বিএনপি’র ওই নেতার মৃত্যু হয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

d35e5b6b68953072d62215fb53ef42d6
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ভোটারবিহীন সরকারের নির্মম কর্মকাণ্ডে দেশবাসী এখন কেবল দীর্ঘশ্বাস ফেলছে। দেশে হত্যা, গুম ও অপহরণের মতো পৈশাচিক ও অমানবিক কর্মকাণ্ড ঘটলে সরকার কোনও পদক্ষেপ গ্রহণ করছে না করায় দুস্কৃতিকারীরা আরও বেপরোয়া হয়ে উঠেছে।’

 
তিনি আরও বলেন, স্বজনহারাদের আর্তনাদে দেশের আকাশ বাতাস এখন ভারী হয়ে উঠেছে। সংঘটিত বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড আইয়ামে জাহেলিয়াতের যুগকেও হার মানিয়েছে।
বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা