,

ভোট ৭ মে,চতুর্থ ধাপের তফসিল ঘোষণা

 
নিজস্ব প্রতিবেদক : ঢাকা : চতুর্থ ধাপের ৭৪৩টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী এই ধাপে ভোট গ্রহণ হবে আগামী ৭ মে। আগামী ৭ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ সময়।
এছাড়া মনোনয়নপত্র বাছাই ১০ ও ১১ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ এপ্রিল। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে ১৯ এপ্রিল প্রতীক বরাদ্দ করবেন সংশ্লিষ্ট ইউপির রিটার্নিং অফিসাররা।

download

রোববার নির্বাচন কমিশন ইউপির তালিকাসহ এ সংক্রান্ত ভোটের সময়সূচি জারি করে মাঠ কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন।
ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ সচিব সামসুল আলম জানান, চতুর্থ ধাপের ভোটের সময়সূচি জানিয়ে দেয়া হয়েছে। স্ব স্ব ইউপির তফসিল সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আকারে জারি করবেন।তিনি বলেন, ‘এসব ইউপির নির্বাচনে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। পর্যায়ক্রমে ইউপিগুলোতে ভোটগ্রহণ করা হবে।’

 

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রথম ধাপের, ১৮ ফেব্রুয়ারি দ্বিতীয় ধাপের ও ১৫ মার্চ তৃতীয় ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করে ইসি। আরো দুই ধাপে ২৮ মে ৭১৪টি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।
এবার সারাদেশে ছয় ধাপে ইউপি ভোট হচ্ছে। ইতোমধ্যে ২২ মার্চ প্রথম ধাপের ৭১২ ইউপির ভোট শেষ হয়েছে। ৩১ মার্চ ভোট হবে সাড়ে ৬০০ ইউপির। ২৩ এপিল আছে আরো ৬৮৫ ইউপির ভোট।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা