,

যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার হুমকি উ. কোরিয়ার

 

 

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে পারমাণবিক বোমা হামলা করার জন্য যে উত্তর কোরিয়া মুখিয়ে আছে তার আরেকটি প্রমাণ পাওয়া গেলো। উত্তর কোরিয়া একটি প্রচারনামুলক ভিডিও প্রকাশ করেছে অনলাইনে। সেখানে যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলার কাল্পনিক দৃশ্য ফুটিয়ে তুলে হুমকি দিয়েছে তারা।

2016_03_27_16_18_23_w0hSkvRfKWa7vxFPEtihutqAD1M4T7_original

 

চার মিনিটের এই ভিডিওর নাম দেয়া হয়েছে ‘লাস্ট চান্স’ বা ‘শেষ সুযোগ’। ভিডিওতে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের ইতিহাস তুলে ধরা হয়েছে। এখানে ১৯৫০-৫৩ সালের কোরিয়া যুদ্ধের ফুটেজ রয়েছে। ১৯৬৮ সালে উ. কোরিয়ার আটক করা একমাত্র মার্কিন রণতরী ইউএসএস পুয়েবলো এবং ১৯৯৪ সালে গুলি করে ভূপাতিত করা একটি মার্কিন হেলিকপ্টারের ফুটেজও রয়েছে। এছাড়া ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বেশ কিছু ফুটেজ রয়েছে।

 

 

ভিডিওর শেষ দিকে কম্পিউটার এনিমেশনের মাধ্যমে দেখানো হয়, উ. কোরিয়ার সাবমেরিন থেকে ছোড়া হচ্ছে একটি পারমাণবিক বোমা এবং সেটা গিয়ে আঘাত করছে ওয়াশিংটন ডিসির লিংকন মেমোরিয়ালের সামনের রাস্তায় এবং শুরু হচ্ছে ব্যাপক ধ্বংসযজ্ঞ।ভিডিওর শেষে স্ক্রিনে দেখা যাবে একটি বার্তা। সেখানে লেখা, ‘বেছে নাও যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র নামের কোনো দেশ পৃথিবীর বুকে আদৌ থাকবে কিনা সেটা নির্ভর করছে কোন পথ তোমরা বেছে নেবে তার উপরে।’

 

রবিবার উত্তর কোরিয়ার ইউটিউব চ্যানেল ডিপিআরকে থেকে ভিডিওটি অনলাইনে প্রকাশ করা হয়েছে। এখানে সতর্কতা দিয়ে বলা হয়েছে, তারা যুক্তরাষ্ট্রে পারমাণবিক হামলা চালাতে একটুও দ্বিধা বোধ করবে না। ভিডিওটি শেষ হয়, যুক্তরাষ্ট্রের পতাকা আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার দৃশ্যের মাধ্যমে।

 

উত্তর কোরিয়া নিয়ে চলতি বছরের শুরু থেকেই উদ্বেগে ভুগতে শুরু করেছে আন্তর্জাতিক মহল। জাতিসংঘের বেশ কয়েকটি নিষেধাজ্ঞা অমান্য করে তারা ক্ষেপণাস্ত্র এবং পারমাণবিক পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছে। দক্ষিণ কোরিয়া এবং যুক্তরাষ্ট্র একত্রিত হয়ে হুঁশিয়ারি উচ্চারণ করলেও ভ্রুক্ষেপ করছে না উত্তর কোরিয়া।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা