,

সামাজিক মাধ্যমে মন্তব্যে গ্রেপ্তার নয়

 
আন্তর্জাতিক ডেস্ক : গত মঙ্গলবার ভারতের সুপ্রিম কোর্ট একটি ঐতিহাসিক রায় দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্যের জন্য কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তথ্য অধিকার আইনের ৬৬ (এ) ধারাকে অসাংবিধানিক বলেও ঘোষণা দিয়েছেন আদালত। একই সঙ্গে ভারতের দণ্ডবিধি থেকে এ ধারাটি মুছে ফেলার নির্দেশ দেয়া হয়েছে।

2016_03_27_20_43_10_MEKHPBK26ec8th8JoffYQpEg2Kn82g_original

আদালতের মতে, এ ধারাটির অপব্যবহার করে পুলিশ যাকে খুশি তাকে আটক করে। এতে করে সংবিধান প্রতিটি মানুষকে সামাজিক ও রাজনৈতিক মত প্রকাশের যে স্বাধীনতা দিয়েছে সেটা লঙ্ঘিত হচ্ছে।এ রায় দিয়ে আদালত বলেছেন, আইনের এ ধারাটি একই সঙ্গে স্বাধীনতা ও অবাধ মত প্রকাশের যে মৌলিক অধিকার তাতে আঘাত করা হয়েছে। গণতন্ত্রের মূল ভিত্তিই এ দুটি বিষয়।

 

আদালত জানিয়েছে, সোশাল নেটওয়ার্কিং সাইটে নিজের মতামত প্রকাশ করার জন্য এই আইনটিকে ব্যবহার করে সারা দেশে এর আগে বহুক্ষেত্রে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমনকি ইচ্ছামত এই আইনটির অপপ্রয়োগ করেছে রাজ্য সরকারগুলোও।তবে আদালত এও জানিয়েছে, কোন ওয়েবসাইট যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে, হিংসা ছড়ায় বা ভারতের সঙ্গে অন্যান্য দেশের স্বাভাবিক সম্পর্ক নষ্ট করে, সেই ওয়েবসাইটগুলো ভারত সরকার চাইলে ব্লক করতে পারবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা