বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

আদালতের ঐতিহাসিক রায় দুই মন্ত্রীর বিরুদ্ধে

 

 

নিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার অভিযোগে খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বিরুদ্ধে উচ্চ আদালতের দেয়া রায়কে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার সকালে আদালত অবমাননায় খাদ্যমন্ত্রী ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর নিঃশর্ত ক্ষমার আবেদন খারিজ করে দিয়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করেন উচ্চ আদালত। জমা না দিলে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে এই দুই মন্ত্রীকে। প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বে ৮ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন। এ সময় দুই মন্ত্রী আদালতে উপস্থিত ছিলেন।

2016_03_19_15_36_00_khp5fWM9AiJ5htKFQnAYA24OzS3iYG_original

রায়ের পর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আদালতের এ রায়কে ঐতিহাসিক হিসেবে অভিহিত করেন।এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘আদালতের এ রায়ের পর ওই দুই মন্ত্রীর মন্ত্রিত্বে থাকার আর প্রশ্ন আসে না। এখন তাদের নৈতিক দায়িত্ব হচ্ছে, নিজ থেকেই মন্ত্রিসভা থেকে সরে যাওয়া। অন্যথায় প্রধানমন্ত্রীর নৈতিক দায়িত্ব হবে, মন্ত্রিসভা থেকে ওই দুই মন্ত্রীকে সরিয়ে দেয়া।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘দুই মন্ত্রী সরকারে থাকবে কি না, সেটা নির্ভর করছে প্রধানমন্ত্রীর ওপর। প্রধানমন্ত্রী তার সরকারকে কিভাবে দেখতে চান সেটার ওপর।’এদিকে রায়ের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, ‘আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় এই দুই মন্ত্রী তাদের নৈতিকতা হারিয়েছেন কি না কিংবা মন্ত্রী হিসেবে থাকতে পারবেন কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।’

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান