,

সংখ্যালঘুরা নিরাপদে আছে ইসলাম রাষ্ট্রধর্ম বলেই

 
নিজস্ব প্রতিবেদক : দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বাত্ত্বক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বলেছেন, ‘চ্যালেঞ্জ দিয়ে বলছি, রাষ্ট্রধর্ম ইসলাম থাকার কারণেই এদেশের সংখ্যালঘু সম্প্রদায় নিরাপদে আছে। কারণ, ইসলাম সব ধর্মের প্রতি সহনশীল, সব সম্প্রদায়কে তাদের ধর্ম পালনের সুযোগ প্রদান করে এবং ইসলাম সংখ্যালঘু সম্প্রদায়ের জানমালের নিশ্চিদ্র নিরাপত্তা বিধান করে। আর তাই রাষ্ট্রধর্ম ইসলাম নিয়ে কোনো বিতর্ক চলতে পারে না।’

mufti-foyzullah-06

রোববার (২৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মুফতী ফয়জুল্লাহ এসব কথা বলেন।তিনি বলেন, ‘যারা বলে, শুধুমাত্র রাষ্ট্রধর্ম ইসলাম হওয়ার কারণেই আমাদের দেশের সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচার ও নির্যাতনের শিকার হচ্ছে, তারা পুরোপুরি মিথ্যা বলছে। এই মিথ্যাবাদীদের কাছে আমার প্রশ্ন, ১৯৮৮ সালের আগে বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠী কি আজকের চেয়ে বেশি নিরাপদে ছিল? স্বাধীনতার পর এবং ১৯৭২ সালে সংবিধানে ধর্মনিরপেক্ষতা সংযোজন করার পরও কি বিভিন্ন সময় নানা আজুহাতে এক শ্রেণির স্বার্থান্ধ জালিমের হাতে সংখ্যালঘুর স্বার্থহানি হয়নি? সেইসব স্বার্থান্ধ জালিমের পরিচয় কি ইসলাম বিদ্বেষী মিথ্যাবাদীরা জানে না?’

 

 

মুফতী ফয়জুল্লাহ আরো বলেন, ‘আমরা মনে করি, আমাদের প্রিয় স্বদেশ সারা দুনিয়ার সামনে সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। তারপরও কিছু স্বার্থান্ধ জালিম নানা আজুহাতে নিজেদের স্বার্থ হাসিলের জন্য সংখ্যালঘুদের সম্পদ আত্মসাতের বিচ্ছিন্ন চেষ্টা চালায়। আমাদের দেশের আইন এ ব্যাপারে যথেষ্ট শক্তিশালী। আইন প্রয়োগের দুর্বলতা, একশ্রেণির মানুষের হীনমন্যতা ও হীন স্বার্থপরতার কারণেই বিচ্ছিন্নভাবে সংখ্যালঘু সম্প্রদায় নিপীড়িত হয়। যেমন ভাবে স্বার্থান্ধ জালিমের কাছে নির্যাতিত হয় দেশের অসংখ্য মুসলমানও।’

 

 

ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতী ফয়জুল্লাহ বিবৃতিতে বলেন, ‘যারা ধর্মপ্রাণ তারা কখনো কোনো সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে জড়িত ছিল বা আছে এমন কোনো রেকর্ড কেও দেখাতে পারবে না। প্রশ্ন করতে চাই, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকাণ্ড কি রাষ্ট্রধর্ম ইসলামের কারণে হয়েছে? ৫৭ জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তার নির্মম হত্যাকাণ্ডের কারণ কি রাষ্ট্রধর্ম ইসলাম? দেশ যে বর্বরতা আর জাহেলিয়াতের অভয়ারণ্যে পরিণত হয়েছে এর কারণ কি রাষ্ট্রধর্ম ইসলাম? কেও তা বলে না, বলতেও পারবে না।’

 

মুফতী ফয়জুল্লাহ বলেন, ‘ইসলাম বিদ্বেষ ও আল্লাহর সাথে লড়াই এর অংশ হিসেবে সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দিয়ে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার গভীর চক্রান্ত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলছি, ইসলামের সঙ্গে এ দেশের মানুষের আবেগ-অনুভূতি জড়িত। ইসলাম এদেশের শিকড়। জনগণের মতামতকে গুরুত্ব না দিয়ে কেও যদি রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেয়ার চেষ্টা করে তবে দেশের সর্বস্তরের জনতা আল্লাহর বিধান অনুযায়ী দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সর্বাত্ত্বক প্রতিরোধ গড়ে তুলবে।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা