,

হাতিয়ার হিসেবে ব্যবহার হচ্ছে ছাত্রসংগঠনগুলোকে

 

 

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি কো-চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ‘আগে ছাত্ররাজনীতি ছিলো জনগণের অধিকার ও স্বার্থ আদায়ের জন্য। কিন্তু এখন বড় বড় রাজনৈতিক দলের ছাত্র সংগঠনের নেতাদের দেখা যায় টেন্ডারবাজি, সন্ত্রাস, হল দখল, ছিনতাই এমনকি ধর্ষণের মত জঘন্য কাজে লিপ্ত। এর মূল কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো ছাত্র সংগঠনগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা।’

15258_114075

রোববার সন্ধ্যায় রাজধানীর বিএমএ মিলনায়তনে জাতীয় পার্টির সহযোগী সংগঠন জাতীয় ছাত্র সমাজের ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

জিএম কাদের বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপি ছাত্র সংগঠনের নেতাদের ফ্রি লাইসেন্স দেয়ার কারণে তারা বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। ক্ষমতায় যাওয়ার জন্য ছাত্রদের দিয়ে জনস্বার্থ বিরোধী কর্মসূচি বাস্তবায়ন করে এদের বিপদগামী করা হচ্ছে। ছাত্র সংগঠনকে তারা তাদের লাঠিয়াল বাহিনীতে পরিণত করেছে। যে কারণে সাধারণ মানুষ আজ ছাত্র রাজনীতি পছন্দ করে না।’

 

তিনি বলেন, ‘বাংলাদেশ আজ বিশাল ক্রান্তিকাল অতিক্রম করছে। দেশের সিংহভাগ মানুষই আজ ভালো নেই। ব্রিজ, রাস্তা বা অবকাঠামো উন্নয়ন করলেই হবে না, মানুষের মান উন্নয়ন করতে হবে। মানুষ নিরাপত্তা চায়। চারিদিকে শুধু দুর্ঘটনা আর দুর্ঘটনা। দুর্ঘটনা যেন আজ স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে।’জিএম কাদের বলেন, ‘তথাকথিত ক্রসফায়ারের নামে আজ যে কাউকে হত্যা করা হতে পারে। সন্তান, পিতা বা নিকট আত্মীয় গুম হলে থানায় গেলে বলা হয় আমরা কিছুই জানি না।’

 

দলের কর্মকাণ্ড থেকে যারা আজ দূরে সরে আছেন তাদের ফিরে আসার আহ্বান জানিয়ে জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার বলেন, ‘আপনারা সক্রিয় হয়ে দলকে শক্তিশালী করে জাপাকে শক্তিশালী করুন।’তিনি বলেন, ‘যে লোকটির (এরশাদ) কারণে আমরা এমপি হয়েছি, মন্ত্রী হয়েছি আজ যদি তাকে ছেড়ে দূরে থাকি বা তাকে ছেড়ে চলে যাই আল্লা আমাদের ক্ষমা করবে না।’

 

 

সংগঠনের সভাপতি সৈয়দ ইফতেখার আহসানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট শেখ সিরাজুল ইসলাম, এসএম ফয়সল চিশতি, মীর আব্দুস সবুর আসুদ, সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোটেক রেজাউল ইসলাম ভূঁইয়া ও ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরু।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা