,

চলছে জামায়াতের হরতাল

 

 

নিজস্ব প্রতিবেদক : সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাদ দেওয়ার চক্রান্তের প্রতিবাদে` সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা জামায়াতের হরতাল চলছে। রোববার বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপিতে এ হরতাল কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান।

hortal1459132227

হরতাল ডাকলেও রাজধানীর কোথাও জামায়াতের পিকেটারদের সক্রিয় দেখা যায়নি। সর্বশেষ প্রাপ্ত খবর অনুযায়ী, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। রাজধানীর সায়েদাবাদ, মতিঝিলসহ ব্যস্ততম এলাকাগুলোতে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

রোববার জামায়াতের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলাদেশ শতকরা ৯০ ভাগ মুসলমানের দেশ। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পৃথিবীর অনেক মুসলিম দেশেই রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। জনগণের পক্ষ থেকে এমন কোনো দাবি ওঠেনি যে, সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাতিল করতে হবে। সরকার যদি সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার উদ্যোগ গ্রহণ করে, তাহলে এ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ তা কখনো মেনে নেবে না।’
বিজ্ঞপ্তিতে অ্যাম্বুলেন্স, মরদেহবাহী গাড়ি, হাসপাতাল, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা