,

কোথায় ফ্রি ওয়াই-ফাই পাওয়া যাবে বলে দেবে অ্যাপ!

15-1অনলাইন ডেস্ক : আপনি যেখানে আছেন, সেখানে হয়ত ফ্রি ওয়াই-ফাই পরিষেবা নেই। কিন্তু আপনার দরকার গতিশীল ইন্টারনেট সংযোগ। ওয়াই-ফাই জোন পেলে সুবিধে হয়! এই অ্যাপটি জানিয়ে দেবে কোথায় যেতে হবে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছে।
শহরের বিভিন্ন এলাকায় এখন ফ্রি ওয়াই-ফাই পরিষেবা চালু হয়েছে। কিন্তু, কোথায় কোথায় ফ্রি ওয়াই-ফাই জোন রয়েছে তা তো সবার পক্ষে জানা সম্ভব নয়। তাই এই অ্যাপটি দরকার। কোথায় গেলে ফ্রি ওয়াই-ফাই পরিষেবা পাওয়া যায় তা জানা যাবে এই অ্যাপটি দিয়ে। অন্য কারও সাহায্য নিতে হবে না। আপনার স্মার্টফোনে এই অ্যাপ্লিকেশনটি থাকলে সে নিজেই জানিয়ে দেবে। নাম—‘ওয়াইফাই ম্যাপার’।
গুগ‌্‌ল প্লে স্টোর থেকে নামিয়ে নিন WifiMapper অ্যাপটি। এক নজরে অ্যাপ্লিকেশনটির ফিচারগুলি দেখে নিন—
১। আপনি যেখানে আছেন তার নিকটতম স্থানের ফ্রি ওয়াই-ফাই সুবিধের স্পট ম্যাপের মাধ্যমে জানাবে এটি।
২। ওয়াই-ফাই স্পটটি কেমন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে। এমনকী, মন্তব্যও করা যাবে।
৩। আপনি চাইলে নতুন ফ্রি ওয়াই-ফাই স্পটের তথ্য যুক্ত করতে পারবেন।
৪। আগে যে ওয়াই-ফাই সংযোগ ব্যবহার করা হয়েছে সেটির হিস্ট্রি জানা যাবে।
৫। আপনি অন্য রাজ্যে গেলে আপনাকে রোমিং ডেটা ব্যবহার করতে হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা