বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মিডিয়াকে বাই বললেন হাসিন

2016_03_27_23_13_00_01CsT0g5FSp1aF5BDkuYOfpsEFeSjj_originalবিনোদন প্রতিবেদক : মিডিয়া ছাড়ার ঘোষণা দিলেন মডেল ও অভিনেত্রী হাসিন রওশন। এখন থেকে শুধু অভিনয়ই নয় গণমাধ্যম সংশ্লিষ্ট আর কোন কিছুতেই নিজেকে আর জড়াতে চান না তিনি। রোববার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিডিয়া সংশ্লিষ্ট সকলের উদ্দেশ্যে তিনি এক ঘোষণায় এ কথা জানান।

হাসিন তার ঘোষণায় বলেন, ‘আমি আজকের পর থেকে মিডিয়াতে আর কোনরকম কাজ করবো না। এটা আমার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত। পুরো সময়টা পরিবারের সঙ্গে কাটাতে চাই। অনেকেই হয়তো বলবেন, সামনে ঈদের কাজ করার পর কেন ছাড়লাম না। ঈদের আগে হয়তো দেশে থাকবো না তাই আর নতুন করে কোন কাজ হাতে নিতে চাই না।’

তিনি আরও বলেন, ‘আজ হোক কাল হোক মিডিয়া ছাড়তেই হতো। একটু আগেই সিদ্ধান্তটা নিয়ে নিলাম।’

তবে বাংলামেইলকে এ বিষয়টি খোলাশা করে হাসিন জানান, মূলত স্বামীকে সময় দিতেই এ বিচ্ছেদ। হাসিনের ভাষায়, ‘দীর্ঘ চার বছর ও আমাকে স্বাধীনভাবে মিডিয়াতে কাজ করতে দিয়েছে। এবার ওকে একটু সময় দিতে চাই।

অভিনয় ছাড়ার ঘোষণা দেয়ার পাশাপাশি এ অভিনেত্রী দীর্ঘ ৫বছর মিডিয়ার সঙ্গে জড়িত সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।

উল্লেখ্য, ভিট চ্যানেল আই টপ মডেল হিসেবে মিডিয়ায় যাত্রা শুরু করেন হাসিন। ২০১১ সালের ভিট চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমই হাসিন অভিনয় করেন তাহের শিপনের পরিচালনায় ‘আমাদের ছোট নদী’ নাটকে। এ নাটকে তিনি সুপার মডেল নোবেলের বিপরীতে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। এরপর হাসিন অভিনয় করেন সকাল আহমেদের পরিচালনায় ‘নরম রোদের ওম’ নাটকে। এ নাটকে তিনি অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদের বিপরীতে। হাসিন অভিনীত প্রথম ধারাবাহিক ছিল রাজীবুল ইসলাম রাজীবের ‘নো ম্যানস ল্যান্ড’। এরপর আরো বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। এছাড়া বেশকিছু বিজ্ঞাপনচিত্রেও হাসিনকে দেখা গেছে বিভিন্ন সময়।

ব্যক্তিজীবনে রাজশাহীর মেয়ে হাসিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বর্তমানে পেশায় ব্যবসায়ী মারুফুল ইসলামের জীবনসঙ্গী হিসেবে সংসারযাপন করছেন তিনি।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান