,

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ৬০, আহত ৩ শতাধিক

news-1459087021-2411_largeপাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৬০ জন নিহত এবং আহত হয়েছেন তিন শতাধিক। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। রোববার বিকালে লাহোরের আল্লামা ইকবাল টাউন এলাকায় ‘গুলশান-ই-ইকবাল’ সরকারী পার্কে এ হামলার ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে অধিকাংশই নারী এবং শিশু রয়েছে। এ হামালার ঘটনায় সন্দেভাজন তিনজনকে আটক করেছে লাহোর পুলিশ।
আহতদের অনেককে স্থানীয় ফারুক হাসপাতাল, শেখ জায়েদ হাসপাতাল এবং জিন্নাহ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থালে আইনশৃঙ্খলা বাহিনীর প্রচুর সংখ্যক সদস্য মোতায়েন করা হয়েছে।
পাকিস্তান রাষ্ট্রপতি মামনুন হোসেন এবং প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ এ হামলার ঘটনায় আন্তারিক দুঃখ প্রকাশ করে হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।
এদিকে দেশটির এক পুলিশ কর্মকর্তা মোহম্মদ ইকবালের বরাদ দিয়ে স্থানীয় সংবাদ মাধ্যম ডন জানায়, ওই উদ্যানটি ছিল একটি শিশু উদ্যান।
সূত্র: দৈনিক পাকিস্তান ও ডন

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা