,

কোহলির অসাধারণ ব্যাটিংয়ে অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে ভারত

56a2ad7d33956.image_-400x267 (1)একাই বিরাট কোহলির কাছে পরাজিত পুরো অস্ট্রেলিয়ান বোলিং। মাত্র ৫১ বল খেলে ৯ চার ও ২ ছক্কায় ৮২ রান করে দলকে জয়ের বন্দরে পৌছে দিয়ে অপরাজিত থাকেন মারকুটে এই ব্যাটসম্যান।
ভারতের মোহালির ব্যাটিং উইকেটে নিজেদের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে এই ম্যাচে জয় ছাড়া অন্য কোনো বিকল্প ছিল না দুই দলের সামনে। যে জিতবে সেই চতুর্থ দল হিসেবে জায়গা করে নিবে সেমিফাইনালে।
অন্যদিকে বাংলাদেশের বিপক্ষে অকল্পনীয় এক জয় পেলেও দলের বর্তমান ফর্ম বেশ ভাবাচ্ছিল মহেন্দ্র সিং ধোনির দলকে। এই ম্যাচে জয়ের জন্য বিরাট কোহলির দিকেই তাকিয়ে ছিল পুরো ভারত।
১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে একপর্যায়ে ৭.৪ ওভারে ৪৯ রানে ৩ উইকেট হারিয়ে ফেলে ভারত। এসময় সেই বিরাট কোহলি হাল ধরেন দলের। যুবরাজ সিংয়ের সাথে ৪৫ ও অধিনায়ক ধোনির সাথে হার না মানা ৫০ রানের জুটি গড়ে দলকে বহু কাঙ্খিত এক জয় এনে দেন এই ব্যাটসম্যান। ধোনি ১০ বল খেলে ৩ চারে ১৮ রানে অপরাজিত থাকেন। অস্ট্রেলিয়ান বোলারদের মধ্যে ওয়াটসন ৪ ওভারে ২৩ রান দিয়ে ২ উইকেট দখল করেন।
ওদিকে প্রথমে ব্যাট করতে নেমে এ্যারন ফিঞ্চ ও ম্যাক্সওয়েলের ব্যাটে ভর করে ২০ ওভারে ১৬০ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ফিঞ্চ ৩৪ বলে ৪৩ ও ম্যাক্সওয়েল ২৮ বলে ৩১ রান করেন। ইনিংসের শেষের দিকে উইকেট কিপার ব্যাটসম্যান নেভিল ২ বলে ১০ রানে অপরাজিত থাকেন। ভারতের হয়ে নেহরা ২০ রানে ১টি ও পান্ডে ৩৬ রানে ২ উইকেট দখল করেন।
আর ম্যাচ সেরা পুরস্কার কে আর হবেন! সেই বিরাট কোহলিই ম্যাচ সেরা নির্বাচিত হন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে