,

চৌদ্দগ্রামে বিক্ষোভ তনুর ঘাতকদের গ্রেফতারের দাবিতে 

 
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যার প্রতিবাদ ও ঘাতকদের অবিলম্বে গ্রেফতার দাবিতে রবিবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চৌদ্দগ্রাম সরকারি কলেজ ও পৌরসভার সর্বস্তরের ছাত্র-ছাত্রীবৃন্দ।মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় যান চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়।

19

মিছিল ও মানববন্ধনে বক্তারা অবিলম্বে তনুর ঘাতকদের গ্রেফতারের দাবি জানান। বক্তারা বলেন, আজ ঘরে ঘরে মা-বোনেরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হলে ধর্ষণ ও খুন বাড়তেই থাকবে। এখনো দেশের আনাচে-কানাচে অসংখ্য তনুর ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ধর্ষক ও খুনির দল। তনুদের বাঁচিয়ে রাখতে হলে ওইসব অপরাধীদের বিচারের আওতায় আনতে হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা