,

আইজিপির শ্রদ্ধা ফণি ভূষণ চৌধুরীর প্রতি

 

 

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক ফণি ভূষণ চৌধুরীর মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। রোববার দুপুরে তিনি রাজারবাগ পুলিশ লাইন্সে ফণি ভূষণ চৌধুরীর মরদেহে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

Fony20160327130929

এসময় আরো উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী, পুলিশ টেলিকমের অতিরিক্ত আইজি অমূল্য ভূষণ বড়ুয়া, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।।রাজারবাগ থেকে মরদেহ তার সর্বশেষ কর্মস্থল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন এবং সেখানে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হয়।

 

সেখানে পারলৌকিক ক্রিয়াদি সম্পন্ন করে বিকেলে মরদেহ সৎকারের জন্য তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতকের উদ্দেশ্যে রওয়ানা হয়। প্রসঙ্গত, দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করে অবশেষে শনিবার সন্ধ্যায় মারা যান ফণি ভূষণ চৌধুরী।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা