,

দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতার ওপর শিক্ষামন্ত্রীর গুরুত্বারোপ

 
নিজস্ব প্রতিবেদক :শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির ওপর জোর দিয়ে বলেছেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানসমূহের শিক্ষার্থী, শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে ‘সততা সংঘ’ গঠন নতুন প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি বলেন, কোমলমতি শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞানে আলোকিত করার পাশাপাশি তাদের উচ্চ নৈতিক জ্ঞানসম্পন্ন করে গড়ে তুলতে বিভিন্ন শ্রেণির পাঠ্যপুস্তকে দুর্নীতিবিরোধী অধ্যায় সংযোজন করা হয়েছে।

 

11_Hello_Book+Unveil_190415_0017

শিক্ষামন্ত্রী রোববার ঢাকায় দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সততা সংঘ আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন। দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদের সভাপতিত্বে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন দুদক কমিশনার ড. কাজী নাসিরউদ্দীন আহমেদ ও এ এফ এম আমিনুল ইসলাম, দুদক মহাপরিচালক ড. মো. শামছুল আরেফিন এবং দুদক সচিব আবু মো. মোস্তফা কামাল।

 

অনুষ্ঠানে শিক্ষার্থীপ্রতিনিধি মেহজাবীন তোরসা ও আল আমীন এবং শিক্ষকপ্রতিনিধি রুমানা শাহীন সেফা বক্তৃতা করেন।
দুদক চেয়ারম্যান অনুষ্ঠানে শিক্ষার্থীদের দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান।শিক্ষামন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য সোনার মানুষ চেয়েছিলেন। বিশ্বমানের জ্ঞানে আলোকিত নৈতিক মূল্যবোধে উদ্দীপ্ত প্রজন্মই সেই সোনার মানুষ।শিক্ষামন্ত্রী দেশের অব্যাহত উন্নয়নে মূল্যবোধকে গ্রথিত করার ওপর জোর দিয়ে বলেন, নৈতিক মূল্যবোধহীন কোনো উন্নয়নই টেকসই হবে না।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা