,

মেট্রোরেল নির্মাণ কাজের উদ্বোধন হবে এপ্রিলের শেষ দিকে

 

নিজস্ব প্রতিবেদক : এপ্রিলের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী মেট্রোরেলের নির্মাণকাজের উদ্বোধন করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেল প্রকল্পের কন্ট্রাক্ট প্যাকেজ-১ এর আওতায় মেট্রোরেলের ডিপো নির্মাণের চুক্তি সই অনুষ্ঠানে মন্ত্রী একথা জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি অংশের মেট্রোরেলের রুট এবং শব্দদূষণ বিষয়ক অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠকসহ দীর্ঘ আলাপ আলোচনার পর কর্তৃপক্ষের সম্মতি নিয়েই মেট্রোরেলের রুট চূড়ান্ত করা হয়েছে।তিনি বলেন, মেট্রোরেল রুটে বিশ্ববিদ্যালয় এলাকায় শব্দ ও কম্পন নিরোধক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। শব্দ প্রতিরোধে দেয়ালে স্থাপন করা হবে ‘নয়েজ ব্যারিয়ার’। এর ফলে শব্দ মাত্রা উল্লেখযোগ্য পরিমাণ কমে যাবে এবং মেট্রোরেলের চলাচলের কারণে এ এলাকায় বিদ্যমান শব্দের তীব্রতা কোনোভাবেই বাড়বে না।

 

1433238006

চুক্তি অনুযায়ী ৫৬৭ কোটি টাকা ব্যয়ে উত্তরা তৃতীয় ফেজ এলাকায় মাটি ভরাট, ভূমি উন্নয়ন, মেট্রোরেল ডিপো নির্মাণসহ অন্যান্য কাজ সম্পাদন করবে ঠিকাদার প্রতিষ্ঠান। চুক্তি অনুযায়ী ২৫ মাসের মধ্যে এ কাজ সম্পন্ন করা হবে।চুক্তিপত্রে টোকিও কনস্ট্রাকশন কোম্পানি লিমিটেডের অথরাইজড্ রিপ্রেজেন্টেটিভ হিরোসি আসাকামি ও ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোফাজ্জল হোসাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

 

অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য একাব্বর হোসেন, নাজমুল হক প্রধান, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত মাসাতো ওয়াতানাবে, জাইকা’র চিফ রিপ্রেজেন্টেটিভ মিকিও হাতেইদা ছিলেন।এ ছাড়া চুক্তিসই অনুষ্ঠানে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, ডিটিসিএ’র নির্বাহী পরিচালক মো. কায়কোবাদ হোসেনসহ মন্ত্রণালয় ও প্রকল্প সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা