বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারে নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

 

 

নিজস্ব প্রতিবেদক : নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ফ্লাইওভার থেকে লোহার টুকরো পড়ে নিহত শ্রমিক ইমনের পরিবারকে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নিদের্শ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
রোববার এ বিষয়ে করা রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

fly_over1459073538

এলজিইডির প্রধান প্রকৌশলী, ডেপুটি কমিশনার ঢাকা ও তমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। গত ১৬ মার্চ নির্মাণাধীন মগবাজার-মৌচাক ফ্লাইওভারের ওপর থেকে লোহার টুকরো মাথায় পড়ে নিহত হন শ্রমিক ইমন। পরদিন বিভিন্ন পত্রপত্রিকায় এই বিষয়ে প্রতিবেদনে প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে বলা হয়, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না নেওয়ায় বিভিন্ন সময়ে ফ্লাইওভারের ওপর থেকে লোহার টুকরো, ভাঙা পাথর পড়ে হতাহতের ঘটনা ঘটছে। কিন্তু নির্মাণ প্রতিষ্ঠান এ ব্যাপারে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে না। এ কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলেছে।

এ নিয়ে জনস্বার্থে রিট দায়ের করেন অ্যাডভোকেট অমিত দাশগুপ্ত। আবেদনের পক্ষে তিনি নিজেই শুনানি করেন। শুনানি শেষে আদালত অন্তর্বর্তীকালীন আদেশের পাশাপাশি রুল জারি করেন।

এ জাতীয় আরও খবর

আলিয়া ভাটের সুন্দর ত্বকের রহস্য

‘ভিলেন’ হতে চান পূর্ণিমা

ডাক্তারের পরামর্শে রোদ পোহাচ্ছেন ফারিয়া!

আইনি ভিত্তি ছাড়া গণভোট সম্ভব নয়, যমুনায় বসে কায়দা করে আদেশ হয়েছে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

হাসিনার ফেরা নিয়ে যা বলল ভারত

কাউকে আঘাত করতে চাননি শিক্ষামন্ত্রী, বিতর্কিত মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ

বুধবার পরীক্ষা হলে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চের ঘোষণা

ফাইনালের আগের ফাইনাল!

৯৮ হাজার টাকায় হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার

ক্ষতিগ্রস্ত কেউ সহায়তা থেকে বাদ পড়বে না: জ্বালানি প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী

হুথি হামলার নিন্দা, সৌদির পাশে পাকিস্তান