,

নবীনগরে আ.লীগের বিদ্রোহী প্রার্থীর সংবাদ সম্মেলন

333আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী সৈয়দ মো. খালেদ আশীষ।রোববার (২৭ মার্চ) দুপুর ১২টায় স্থানীয় কাইতলা বাজারের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি।খালেদ আশীষ দাবি করেন, এই ইউপিতে আওয়ামী লীগ থেকে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার কোনো রাজনৈতিক পরিচয় নেই। সুষ্ঠু নির্বাচন হলে তিনি জামানত হারাবেন। নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে তিনি ভোটকেন্দ্রগুলোতে অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস মোতায়েনের দাবি জানান।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, সৈয়দ আবু নোমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি কাজী খলিলুর রহমান, সদস্য সৈয়দ আবু কাউসার, ছাত্রলীগের সাবেক ভিপি সৈয়দ আবু ছালেহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা