বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে আশার চিকিৎসা সহায়তা প্রদান

Nasirnagar Picture((ASA)-নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ আশার সদস্যদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণের জন্য গঠিত আশা সদস্য কল্যাণ তহবিল থেকে নাসিরনগর ব্রাঞ্চের হতদরিদ্র মহিলা সদস্যদের মধ্যে চিকিৎসা সহায়তা প্রদান করা হয়। আজ রবিবার আশার আঞ্চলিক কার্যালয়ে নাসিরনগর আশার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিনের সভাপতিত্বে ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আবদুল হকের পরিচালনায় অনুষ্ঠানে এসময় আশার এসিসন্টেট সার্পোট ইঞ্জিনিয়ার(এএসই) মোঃ জুবায়ের ইবনে সাঈদ,সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া, সহকারি ব্রাঞ্চ ম্যানেজার মোঃ কাজল মিয়া খান উপস্থিত ছিলেন । সভায় আঞ্চলিক ব্যবস্থাপক কাজী বোরহান উদ্দিন জানান,আশার মাঠ পর্যায়ে সদস্য হিসেবে যাদের নিয়ে কাজ করে তাদের অধিকাংশই গরীব,সহায় সম্পদহীন,দারিদ্র্যসীমার নিচে বসবাসকারি নিম্ন মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক। অনেক সময় তাদের পক্ষে জটিল ও দুরারোগ্য রোগের চিকিৎসা করা সম্ভব হয় না। অনেক সময় চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে বিভিন্ন সম্পদ বি্িক্র করে নি:স্ব হতে হয়। সমিতিভুক্ত অসহায় দরিদ্র সদস্যাদের চিকিৎসা সুবিধা দেয়ার জন্য ২০০২ সালে আশা সদস্য কল্যাণ তহবিল গঠন করে দরিদ্র সদস্যদের মাঝে চিকিৎসা সহায়তা কার্য্ক্রম চালিয়ে আসছে। উক্ত তহবিল থেকে টিউমার ,পিওথলির পাথর, চোখের ছানি,হাটুর পেডেলা অপারেশন, বাল্ব পরির্বতনের মত বড় রোগের জন্যও সহায়তা দেয়া হয়,যা অসুস্থতার গুরুত্ব অনুসারে অগ্রাধিকার ভিওিতে দেয়া হয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান