,

বাঞ্ছারামপুরে অবৈধ গ্যাস লাইন সংযোগের সময় গাড়ী ও জেনারেটর আটক

B Baria map mainনিজস্ব প্রতিবেদক : গত শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় একটি জিপ গাড়ী ও একটি জেনারেটর মেশিন আটক করেছে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে দালাল ও শ্রমিকরা পালিয়ে যায়। জানা যায়, উপজেলা সদরে প্রতাবগঞ্জ বাজারে গত শনিবার রাত ১২টার দিকে সড়ক ও জনপথের রাস্তা কেটে অবৈধ ভাবে ৪টি দোকানে সংযোগ দেওয়ার সময় বাঞ্ছারামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাম্বার বিহীন একটি জিপ গাড়ী ও একটি জেনারেটর মেশিন আটক করে। এসময় শ্রমিক ও দোকান মালিকরা বৈধ কাগজপত্র দেখাতে না পারায় গাড়ী ও জেনারেটর থানায় নিয়ে যায়। আটক হওয়া গাড়ী ও জেনারেটরটি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের রাইজার ঠিকাদার জসিম এন্টারপ্রাইজের।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের গৌরিপুর এরিয়া অফিসের ইনচার্জ কমল কুমার ঘোষ জানান, নতুন গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। বাঞ্ছারামপুরে গভীর রাতে গ্যাস সংযোগ দেওয়ার সময় গাড়ি ও জেনারেটর আটকের বিষয়টি আমার জানা নেই। বাঞ্ছারামপুর সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আমির খাঁন জানান, গ্যাস সংযোগ নিতে কেউ আমাদের কাছ থেকে রাস্তা কাটার অনুমতি নেয়নি। যারা পাকা রাস্তা কেটেছে তাদের বিরুদ্ধে মামলা করব। বাঞ্ছরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অংশু কুমার দেব জানান, বৈধ কাগজপত্র না থাকায় গাড়ী ও জেনারেটর থানায় নিয়ে আসি।
বর্তমানে বাসা বাড়ি ও বাণিজ্যিক ভাবে নতুন গ্যাস সংযোগ বন্ধ থাকলেও বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কতিপয় কর্মকর্তা ও বাঞ্ছারামপুরের কতিপয় স্থানিয় দালালরা গভীর রাতে অবৈধ ভাবে নতুন গ্যাস সংযোগ দিয়ে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া
২৭/০৩/২০১৬ইং

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা