,

মুখের দুর্গন্ধ দূর করবে এলাচ

photo-1459066492স্বাস্থ্য ডেস্ক : এলাচ রান্নার জন্য উৎকৃষ্ট মসলা। মাংস রান্নায়, সালাদ তৈরিতে, চা বানাতে, স্যুপ তৈরিতে এলাচ ব্যবহার করা হয়। এলাচের রয়েছে কিছু স্বাস্থ্যকর গুণ। স্বাস্থ্যবিষয়ক ওয়েবসাইট হেলথ ডাইজেস্ট জানিয়েছে এলাচের স্বাস্থ্যকর গুণের কথা।

১. হেঁচকি দূর করতে
এলাচের মধ্যে রয়েছে অ্যান্টিস্পাসমোডিক উপাদান। এটি হেঁচকি প্রতিরোধে সাহায্য করে। বিশেষজ্ঞরা বলেন, হেঁচকি হলে কিছু এলাচ চিবাতে পারেন।

২. পেটব্যথায়
পেট অথবা পাকস্থলীর ব্যথায় এলাচ ব্যবহার করতে পারেন। এক কাপ গরম পানির মধ্যে এক চিমটি এলাচের গুঁড়া মেশান। ধীরে ধীরে পানীয়টি পান করুন। ব্যথা কমবে।
এ ছাড়া ভারী খাবারের পর পেট ফোলা ফোলা ভাব হলে বা পেটে গ্যাস হলে এই পানীয় খেতে পারেন।

৩. শ্বাসকষ্ট কমাতে
এর মধ্যে থাকা প্রদাহরোধী উপাদানের জন্য এটি বাতাস চলাচলের পথ পরিষ্কার করে। শ্বাসকষ্ট বা অ্যাজমার সমস্যা কমায়। এটি দীর্ঘমেয়াদি ব্রঙ্কাইটিসের সমস্যা কমাতেও কার্যকর।

৪. মুখের গন্ধ দূর করে
এলাচ মুখের স্বাস্থ্য ভালো রাখে। এটি দ্রুত মুখের গন্ধ দূর করতে সাহায্য করে। মুখে গন্ধ হলে এলাচ চিবাতে পারেন।

৫. ত্বক ভালো রাখে
এলাচের মধ্যে রয়েছে প্রদাহরোধী ও অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। এটি ত্বকের বুড়িয়ে যাওয়ার গতি রোধ করে। তাই খাদ্যতালিকায় এলাচ রাখতে পারেন।

৬. চুলের জন্য ভালো
এলাচের চা দিয়ে মাথা ম্যাসাজ করতে পারেন। এতে খুশকি কমবে। এটি চুল পাতলা হওয়া ও চুল পড়া কমাবে।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা