,

মন্ত্রণালয়ে ঢুকেই বেরিয়ে গেলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী

Mojammel Haqনিজস্ব প্রতিবেদক : আদালত অবমাননার দায়ে ৫০ হাজার টাকা জরিমানা পাওয়ার পর মন্ত্রণালয়ে গিয়েছিলেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এর কিছুক্ষণ পরই তিনি মন্ত্রণালয় থেকে বের হয়ে যান। আবার আসবেন কি না, সে বিষয়ে মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তাকে কিছু জানাননি।

এ বিষয়ে মন্ত্রীর একান্ত সচিব (পিএস) মো. জহুরুল ইসলাম রোহেল সাংবাদিকদের বলেন, ‘রায় ঘোষণার সময় মন্ত্রী মহোদয় আদালতে উপস্থিত ছিলেন। মন্ত্রণালয়ে এসে কিছুক্ষণ থাকার পর তিনি চলে গেছেন।’

মন্ত্রী মন্ত্রণালয়ে কখন আসবেন—জানতে চাইলে পিএস বলেন, ‘এ ব্যাপারে মন্ত্রী আমাদের কিছু বলে যাননি।’

মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সুফী আবদুল্লাহিল মারুফ মুঠোফোনে এনটিভি অনলাইনকে বলেন, ‘রায় ঘোষণার পর মন্ত্রী কিছুক্ষণের জন্য মন্ত্রণালয়ে এসেছিলেন। এর পর আবার মন্ত্রী চলে গেছেন। আমাদের কিছু বলে যাননি।’

প্রেসক্লাবের দক্ষিণে সড়ক ভবনের পঞ্চম তলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। সেখানে গিয়ে দেখা যায়, অনেক মুক্তিযোদ্ধা এসেছেন। মন্ত্রীর এলাকার কয়েকজন সেখানে গেছেন। তাঁদের কয়েকজনকে বিমর্ষ দেখা গেছে।

আগত লোকজনের মধ্যে কয়েকজন বলেছেন, রায়ে তাঁরা হতভম্ব। এ ধরনের রায় হবে, তা তাঁরা ভাবেননি। তাঁরা ভেবেছিলেন, আদালত মন্ত্রীকে ভর্ৎসনা করবেন বা কম সাজা দেবেন।

এর আগে আজ রোববার সকালে আদালত অবমাননার দায়ে দোষী সাব্যস্ত হন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ জন্য তাঁদের ৫০ হাজার করে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চের অন্য সদস্যরা হলেন—বিচারপতি আবদুল ওয়াহহাব মিয়া, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি নিজামুল হক নাসিম ও বিচারপতি মির্জা হোসেইন হায়দার।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা