,

ওয়াশিংটনে পরমাণু হামলার হুমকি দিল উ. কোরিয়া

poroman-u-hamlaআন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছে, আমেরিকা যদি উস্কানি দেয় তবে সরাসরি ওয়াশিংটনে পরমাণু হামলা চালানো হবে। ‘শেষ সুযোগ’ নামের চার মিনিটের একটি ভিডিও ফুটেজের মাধ্যমে এ হুমকি দেয়া হয়েছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ওয়াশিংটনে আঘাত হানছে সে দৃশ্য কম্পিউটার অ্যানিমেশনের মাধ্যমে এ ভিডিও ফুটেজে ফুটিয়ে তোলা হয়েছে। ভিডিও’তে দেখা গেছে, পৃথিবীর আবহমণ্ডল দিয়ে ছুটে যাচ্ছে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তারপর এটি ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের কাছে আঘাত হানছে এবং সেখানে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটছে।

ভিডিও’তে কোরিয় ভাষায় বলা হয়েছে, মার্কিন সাম্রাজ্যবাদ যদি উস্কানি দেয় হবে তবে পিয়ংইয়ং আগাম পরমাণু বোমার হামলা চালিয়ে তার জবাব দেবে।

এতে আরো বলা হয়, আমেরিকার বেছে নিতে হবে সে কি চায়। আমেরিকা নামে কোনো দেশ এ গ্রহে থাকবে না তা মুছে যাবে সে সিদ্ধান্ত আমেরিকাকেই নিতে হবে।

এ ছাড়া, ভিডিওর বেশির ভাগ জুড়েই গত কয়েক বছরে উত্তর কোরিয়ার কাছে “আমেরিকার শোচনীয়” পরাজয়ের ধারাবাহিক ইতিহাস তুলে ধরা হয়েছে। এতে ১৯৯৪ সালে একটি মার্কিন হেলিকপ্টার গুলি করে ভূপাতিত করার এবং ১৯৬৮ সালে মার্কিন জাহাজ পুয়েবলো আটকের ঘটনাও তুলে ধরা হয়। আই আর আই বি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা