,

জঙ্গি অর্থায়ন : শাকিলার জামিন আরো ৩ মাসের জন্য স্থগিত

sakila-farjanaডেস্ক রিপোর্ট : সন্ত্রাস দমন আইনে করা দুটি মামলায় সুপ্রিমকোর্টের আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানাকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ আরো তিন মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।
এ বিষয়ে করা রাষ্ট্রপক্ষের এক আবেদনের শূনানী করে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতি আপিল বেঞ্চ রোববার এ আদেশ দেন। আদালতে শাকিলার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন । সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
এর আগে এ দুই মামলায় হাইকোর্টের দেয়া জামিন আদেশ ২০ মার্চ পর‌্যন্ত স্থগিত করেন আদালত। আজ রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিলের শুনানী করে শাকিলার জামিনের স্থগিতাদেশ ৩ মাসের জন্য বৃদ্ধি করা হয়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি শাকিলাকে দুই মামলায় অভিযোগ গঠনের আগ পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন বিচারপতি ফরিদ আহাম্মদ ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ।
এ জামিনাদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২৩ ফেব্রুয়ারি আপিল বিভাগের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে আবেদনটি পাঠিয়ে দেন।
সোমবার এ আবেদনের শুনানি শেষে ২০ মার্চ পর্যন্ত হাইকোর্টের জামিনাদেশ স্থগিত করেন আপিল বিভাগ। আর এ সময়ের মধ্যে রাষ্ট্রপক্ষকে লিভ টু আপিল করতে বলেন আপিল বিভাগ। জঙ্গি সংগঠন হামজা ব্রিগেডকে কোটি টাকা অর্থায়নের অভিযোগে গ্রেফতার হয়ে কারাগারে আছেন ব্যারিস্টার শাকিলা।
হামজা ব্রিগেড নামে একটি জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য এক কোটি ৮ লাখ টাকা যোগানোর অভিযোগে গত বছরের ১৮ আগস্ট রাতে রাজধানীর ধানমন্ডি থেকে সুপ্রিম কোর্টের আইনজীবী হাসানুজ্জামান লিটন ও জজকোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী বাপনসহ চট্টগ্রামের বিএনপি নেতা সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানাকে গ্রেফতার করে র‌্যাব।
পরে বাঁশখালী ও হাটহাজারীতে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়। সন্ত্রাস দমন আইনে হাটহাজারী ও বাঁশখালী থানায় করা মামলায় আইনজীবী লিটন ও বাপন গত বছরের ডিসেম্বরে জামিনে মুক্তি পান। কিন্তু দুই মামলায় গত বছরের ২৮ নভেম্বর শাকিলা জামিন না পাওয়ায় চলতি বছরের ১২ জানুয়ারি হাইকোর্টে জামিন আবেদন করা হয়।
এ আবেদনের শুনানি নিয়ে ১৩ জানুয়ারি রুল জারি করেন হাইকোর্ট। রুলে ওই দুই মামলায় শাকিলা ফারজানাকে কেন জামিন দেয়া হবে না তা জানতে চাওয়া হয়। দুই সপ্তাহের মধ্যে বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়। এ রুলের শুনানি শেষে ২২ ফেব্রুয়ারি সোমবার জামিন পান ব্যারিস্টার শাকিলা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে