,

নিষেধাজ্ঞায় ছিটকে পড়লেন নেইমার

Neymar_BG_717386509স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে গোলের দেখা পাননি নেইমার। কিন্তু ওই ম্যাচে পাওয়া একটি হলুদ কার্ডের জন্য সর্বনাশ হয়ে গেছে ব্রাজিল অধিনায়কের। প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে পারছেন না তিনি। আগে একটি করে হলুদ কার্ড থাকায় নেইমারের সঙ্গে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিল ডিফেন্ডার ডেভিড লুইসও।

লুইস সুয়ারেজের আন্তর্জাতিক ম্যাচে প্রত্যাবর্তণের দিন উরুগুয়েরে বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্রাজিল। ওই ম্যাচে হলুদ কার্ড দেখেন নেইমার। এর আগে গত নভেম্বরে পেরুকে ৩-০ গোলে হারানোর ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন বার্সেলোনার এই তারকা। তাই আগামী ম্যাচে তাকে নিশ্চিতভাবে মিস করবে ব্রাজিল ভক্তরা।

নিষেধাজ্ঞার ফলে নেইমারের জায়গায় ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা দলে ডেকেছেন সান্তোসের তারকা গ্যাব্রিয়েলকে। আর লুইসের জায়গায় এসেছেন করিন্থিয়ান্সের ফিলিপে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। প্যারাগুয়ে ও আর্জেন্টিনার পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে তারা। আর পাঁচ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ইকুয়েডর।

আগামী বুধবার প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে