,

শ্বাসরুদ্ধকর এক থ্রিলার নিয়ে আসছেন তিন্নি

2016_03_27_12_42_57_bC4KRHSTCZQkC5OJylVZtT4iV6E6CG_originalবিনোদন প্রতিবেদক : মিডিয়া থেকে হারিয়ে যাওয়া তিন্নি ফের নিয়মিত হচ্ছেন নাটকে। প্রতিভাবান এ অভিনেত্রীর মিডিয়ায় দীর্ঘদিনের অনুপস্থিতি যেন তার প্রতি ভক্তদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে। সম্প্রতি নতুন একটি নাটকে চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। বাংলাদেশ পুলিশের সহযোগিতায় শামীম শিকদার’র রচনা ও সন্জয় সমদ্দারের চিত্রনাট্য এবং পরিচালনায় নির্মিত হতে যাচ্ছে নাটকটি।

নাটক চেকপোস্ট’র গল্পে দেখা যাবে, একজন এস আই, হাতির ঝিল বেগুনবাড়ি চেকপোস্টে দায়িত্বরত কর্মকর্তা । রাত গভীর হয় তার ব্যস্ততাও বাড়ে । এসময় একজন পাগল এসে চেকপোস্টে আশ্রয় নেয় । তার কথাবার্তা, আচরণ সন্দেহজনক । একজন মাতাল আসে । পুলিশ তার কাছ থেকে বোতল নিয়ে ফেলে দেয় । এরপর একটি সুন্দরী মেয়ে আসে । চেহারা বিধ্বস্ত কিন্তু ব্যক্তিত্বের ছাপ স্পষ্ট । এই তিন ধরনের তিনজন মানুষ চেকপোস্টে ঘাটি গাড়ে । চলতে থাকে নিয়মিত চেকিং । এস আই তিন জনকেই সন্দেহে রাখে । এভাবে রাত চারটা বাজে । হটাৎ একটি ট্রাক প্রচণ্ড গতিতে চেকপোস্টের দিকে এগিয়ে আসে । কনস্টেবল ইশারা করে থামতে বলে । কিন্তু ট্রাকটি বেপরোয়া গতিতে কনস্টেবলকে চাপা দিয়ে এগিয়ে যায় । শুরু হয় গোলাগুলি । এক ট্রাক অস্ত্রসহ ট্রাকটি ও ড্রাইভারকে আটক করা হয় । মারা যায় কনস্টেবল । কারা ছিলো ওরা তিনজন? এক শ্বাসরুদ্ধকর থ্রিলার গল্প ‘চেক পোস্ট’।

এ নাটকে তিন্নি ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শতাব্দি ওয়াদুদ মীরাক্কেল খ্যাত জামিল ও শামীম প্রমূখ। শ্বাসরুদ্ধকর এ একরাতের গল্পের নাটকটি চিত্রায়িত হবে হাতিরঝিলে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা