,

অল্পের জন্য রক্ষা!

2015_08_30_21_00_06_lyC0SYYADUq9dDtqnKZ1R7kbn1r6ez_originalবিনোদন ডেস্ক : প্রথম ছবি ‘ফুল আউর কাটে’-র শুটিংয়ের সময় থেকেই ভয়ডরহীন অভিনেতা অজয় দেবগন। দুটি চলন্ত মোটরসাইকেলের মাঝখানে ঝুলতে ঝুলতে সে সময় দুর্ধর্ষ সব স্টান্ট করেছিলেন নবাগত অজয়। আজ এত বছর পেরিয়েও তেমনি ভয়ডরহীনই রয়ে গেছেন তারকা অভিনেতা অজয় দেবগন। দিনকয়েক আগে বুলগেরিয়ার সোফিয়ায় নতুন ছবির শুটিংয়ে এমনই এক রোমহর্ষক স্টান্ট করছিলেন অজয়। হঠাৎ​ই ঘটে বিপত্তি। দ্রুতগতির একটি গাড়ি এসে আঘাত হানে অজয়ের গাড়িটিকে। সে সময় এক সহকর্মী ত্বরিত অজয়কে সরিয়ে নেওয়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।

বুলগেরিয়ার সোফিয়ার ব্যস্ত রাস্তায় ‘শিবায়’ ছবির শুটিং চলছিল। গাড়ির বনেটে বসে আরেকটি গাড়িকে ধাওয়া করার এই দৃশ্যের শুটিংয়ে বেশ কয়েকটি গাড়ি দ্রুতগতিতে ছুটছিল। এরই একটা গাড়ির সামনের বনেটে বসেছিলেন অজয়। সবকিছু ঠিকঠাক চললেও এটা ছিল আসলে যথেষ্ট বিপজ্জনক এক শুটিং। এরই মধ্যে রাস্তার অন্যপাশ থেকে অকস্মাৎ​ দ্রুতগতিতে আরেকটা গাড়ি সোজা অজয়ের গাড়িতে আঘাত করে।

শুটিংয়ে অংশ নেওয়া অজয়ের এক সহকর্মী এ প্রসঙ্গে বলেছেন, ‘এটা একটা ভয়ংকর ঘটনা। স্যার (অজয়) বসেছিলেন গাড়ির বনেটে। আর হঠাৎ করে যে এভাবে ওই গাড়িটা ঢুকে পড়বে, তা ভাবতেও পারেননি। বিশেষ করে যখন শুটিংয়ের জন্য ঘিরে রাখা হয়েছিল জায়গাটা। একজন সহকর্মীর (শুটিং ক্রু) কারণে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।’

ওই সহকর্মী আরও বলেছেন, ‘সৃষ্টিকর্তার সাহায্য ছাড়া এভাবে রক্ষা পাওয়া সম্ভব নয়। গাড়িটা যেভাবে আঘাত হেনেছিল! সংঘর্ষে গাড়িটার মারাত্মক ক্ষতি হয়েছে। ভয়ংকরভাবে ভেঙে তুবড়ে গেছে গাড়িটা।’ তিনি বলেন, ‘কারিগরি দলের ওই সহকর্মীটি দ্রুত অজয়কে বনেট থেকে সরিয়ে নেন। নইলে কি যে হতো!’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা