,

জার্মানির বিপক্ষে ইংল্যান্ডের রোমাঞ্চকর জয়

2016_03_27_10_06_03_Ue1SjJ9hOBv8geaI9UoYZjJ5UzlCvz_originalস্পোর্টস ডেস্ক : কথায় আছে, ‘শেষ ভালো যার, সব ভালো তার’। শনিবার রাতে বার্লিনে এ কথার বাস্তবায়ন ঘটল জার্মানি-ইংল্যান্ডের মধ্যকার এক প্রীতি ম্যাচে। ঘরের মাঠে শুরুটা ছিল স্বাগতিক জার্মানদের। পরবর্তীতে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে শেষটা নিজেদের করে নেন সফরকারী ইংলিশরা। তাই বিজয়ের হাসিটা হেসেছে ইংল্যান্ড। জার্মানির বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে তারা তুলে নিয়েছে রোমাঞ্চকর জয়।

প্রীতি ম্যাচটিতে রোমাঞ্চের আবির্ভাব ম্যাচের শুরু থেকেই। বারবার আক্রমণ শানালেও গোলের দেখা পাচ্ছিলেন না দুই দলের খেলোয়াড়রা। গোলের জন্য তাদের অপেক্ষা করতে হয় ৪৩ মিনিট পর্যন্ত। ওই সময়ে ম্যাচের গোলমুখ উন্মোচন করেন টনি ক্রস। ইংলিশ গোলরক্ষক জ্যাক বাটল্যান্ডকে বোকা বানিয়ে লক্ষ্যভেদ করেন রিয়াল মাদ্রিদের তারকা এই মিডফিল্ডার। প্রথমার্ধটা তাই জার্মানি শেষ করে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে।

দ্বিতীয়ার্ধের শুরুটাও অবশ্য ভালোই ছিল জার্মানদের। ৫৭ মিনিটে ইংলিশদের গোলবারের জাল খুঁজে পান মারিও গোমেজ। ৩০ বছর বয়সী এই স্ট্রাইকারের লক্ষ্যভেদে জার্মানির গোল ব্যবধান দ্বিগুণ হয়। এতে হয়তো জয়ের স্বপ্নটাই দেখে ফেলছিল স্বাগতিকরা। কিন্তু শেষটা যে তাদের ভালো হয়নি। খেসারত দিতে হয়েছে খেই হারিয়ে ফেলার।

অপরদিকে শেষটা রাঙিয়ে নেয় সফরকারীরা। তিনবার জার্মানির জালে বল জড়ান ইংলিশ ফুটবলাররা। গোল শোধ দেয়ার সূচনাটা হয় ৬১ মিনিটে। এ সময়ে ইংল্যান্ডের ২২ বছর বয়সী ফরোয়ার্ড হ্যারি কেনের করা গোলে ব্যবধানটা দাঁড়ায় ২-১।

ইংল্যান্ডকে সমতায় ফেরান জেমি ভার্ডি। চলতি মৌসুমে উড়ন্ত লেস্টার সিটির হয়ে দুর্দান্ত ফর্মে থাকা ইংলিশ স্ট্রাইকার স্বাগতিকদের জাল কাঁপান খেলার ৭৫ মিনিটে (২-২)। জার্মানির কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন এরিক দিয়ের। তার অসাধারণ গোলটিতে বার্লিন জয় করে দেশের বিমান ধরেন ইংলিশরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে