বৃহস্পতিবার, ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশ সমন্বয়ক ফণি ভূষণ চৌধুরী চলে গেলেন

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য, সাবেক সচিব ও পুলিশ সমন্বয়ক (আইজিপি সমতুল্য) ফণি ভূষণ চৌধুরী ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।শনিবার বিকেল সাড়ে ৫টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে বাংলাদেশ পুলিশহেডকোয়ার্টার্স থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।

 

তার মরদেহ আগামীকাল রোববার সকাল ১০টায় ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে। সেখানে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টায় সর্বস্তরের পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাজারবাগ পুলিশ লাইন্সে নেয়া হবে। ওইদিন বিকেলে মরদেহ সৎকারের উদ্দেশ্যে তার গ্রামের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক নেয়া হবে। আগামী ২৮ মার্চ ছাতকে তার মরদেহ সৎকার করা হবে।

2016_03_26_20_25_51_Fp79Hgw5WRQx7ZZ0hlGCtWjKXWSAIR_original

ফণি ভূষণ ১৯৮১ সালে সিভিল সার্ভিসে যোগদান করেন এবং সহকারী সচিব হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন। পরে তিনি ১৯৮২ বিসিএস (পুলিশ) ব্যাচের সদস্য হিসেবে ১৯৮৮ সালে সহকারী পুলিশ সুপার পদে যোগ দেন। বর্ণাঢ্য চাকরি জীবনে তিনি পুলিশ সুপার, পুলিশ ট্রেনিং সেন্টারের কমান্ডেন্ট, ডিআইজি এবং অতিরিক্ত আইজিপি পদে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত আইজিপি পদে সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

 

এছাড়া ২০১০ সালে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশ সমন্বয়ক (আইপিজি সমতুল্য) নিযুক্ত হন। ২০১৩ সালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। ওই পদ থকে ২০১৪ সালের ১০ নভেম্বর অবসরোত্তর ছুটিতে যান। ২০১৪ সালের ২৪ নভেম্বর তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসেবে যোগদান করেন। মৃত্যুর দিন পর্যন্ত তিনি ওই পদে অধিষ্ঠিত ছিলেন।

তার মৃত্যুতে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং ফণি ভূষণ চৌধুরীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ জাতীয় আরও খবর

মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে মামলা

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

বিদেশ থেকে অর্থ ফেরাতে ৯ আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া শুরু : সংসদে অর্থমন্ত্রী

ধানমন্ডিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ জনকে বহিষ্কার করলো জামায়াত

বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন বিল গেটস

স্থগিত হওয়ার শঙ্কায় ব্রাজিল-স্কটল্যান্ড ম্যাচ!

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে পাথর নিক্ষেপ, একজনের চোখ নষ্ট, আরেকজনের মাথায় ৫ সেলাই

রিজার্ভ ফের ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল

খাগড়াছড়িতে সেনা অভিযানে ১ নিহত, বিপুল অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ভিডিওতে হাবিবের গান