,

ওয়াশিংটন-আলাস্কায় বিজয়ী ট্রাম্প ও স্যান্ডার্স

 
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট প্রার্থিতার দৌড়ে এতটাই এগিয়ে গেছেন রিপাবলিকান দলের ডোনাল্ড ট্রাম্প যে অন্য প্রতিদ্বন্দ্বীদের পক্ষে তাকে টপকানো আর সম্ভব হচ্ছে না। এই দলটি থেকে তিনিই যে প্রেসিডেন্ট পদে প্রার্থী হচ্ছেন তা এখন অনেকটাই নিশ্চিত। এরই ধারাবাহিকতায় শনিবার তিনি ওয়াশিংটন ও আলাস্কা অঙ্গরাজ্যে দুটিতে জয পেয়েছেন।

hillary_696960410

অন্যদিকে ওই দুটি অঙ্গরাজ্যে পরাজিত হয়েছেন ডেমোক্রেটিক দলের অন্যতম প্রার্থী হিলারি ক্লিনটন। এ দুটিতে বিজঢী হয়েছেন তার অন্যতম প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, ডেমোক্রেট দলের এই নেতা হিলারির সঙ্গে পার্থক্য কমিয়ে আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

শনিবার অনুষ্ঠিত ওয়াশিংটন প্রাইমারিতে স্যান্ডার্স পেয়েছেন ৭৬ শতাংশ ভোট। এই রাজ্যে হিলারি পেয়েছেন মাত্র ২৪ ভাগ ভোট। আলাস্কায় স্যান্ডার্স ৭৯ এবং হিলারি ২১ শতাংশ ভোট পেয়েছেন। হাওয়াই অঙ্গরাজ্যের ফলাফল এখনো জানা যায়নি।

 

তবে ওই দুই রাজ্যে স্যান্ডার্স জয় পেলেও প্রতিনিধিদের সমর্থনে এখনো অনেকখানি এগিয়ে রয়েছেন সাবেক মার্কিন পররাষ্টমন্ত্রী হিলারি। তার পক্ষে ১২২৩ জন প্রতিনিধি সমর্থন ব্যক্ত করেছেন। অন্যদিকে স্যান্ডার্সের সমর্থক হচ্ছেন মাত্র ৯২০ প্রতিনিধি।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা