,

তালাকের জন্য যথেষ্ট স্বামীকে ‘মোটা’ বলা

 

 

আন্তর্জাতিক ডেস্ক : স্থূলতার কারণে স্বামীকে অপমাণ করার উদ্দেশে ‘মোটা হাতি’ বললে তা তালাকের ক্ষেত্র তৈরির জন্য যথেষ্ট। এ ধরণের মন্তব্যে বৈবাহিক চুক্তির লঙ্ঘন বিধান তালাকের জন্য তা যথেষ্ট কারণ হিসেবে বিবেচিত হবে। গত ২২ মার্চ একটি মামলার শুনানি শেষে দিল্লি হাইকোর্ট এ রায় দিয়েছে।

articl1459054857

২০১২ সালে পারিবারিক আদালতে তালাকের জন্য মামলা করেছিলেন এক ব্যক্তি। এতে তিনি অভিযোগ করেন, মোটা হওয়ার কারণে তিনি তার স্ত্রীর নিপীড়নের শিকার। এছাড়া তিনি তার স্ত্রীর যৌন চাহিদাও সম্পূর্ণভাবে মেটাতে সক্ষম নন। পারিবারিক আদালত তালাকের অনুমতি দিলে ওই বছরই স্ত্রী হাইকোর্টে ওই রায় চ্যালেঞ্জ করে আপিল আবেদন করেছিলেন।

মামলার রায়ে হাইকোর্টের বিচারপতি ভিপিন সাংঘি বলেন, “স্বামীকে বিকৃত নামে ডাকা এবং ‘হাতি’, ‘মোট হাতি’ এবং ‘মোটা এলিফ্যান্ট’ সহ বিভিন্ন অবমাননাকর শব্দে সম্বোধন করলে, এমনকি সে যদি সত্যিকারর্থে মোটাও হয়, তাহলে এটি তার আত্মসম্মান ও আত্মমর্যাদায় আঘাত হানতে বাধ্য।”আদালত বলেন, যখন দুটি পক্ষ বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হয়, তখন বিবাহকালীন সব অপরাধ কিংবা অন্যায় লিপিবদ্ধ করার জন্য তারা লগবুক ব্যবহার করবে এটা আশা করা যায় না।

 

মামলায় ওই স্বামী অভিযোগ করেছিলেন, তার স্ত্রী কেবল তাকে চড়ই মারেনি, বাড়ি থেকে বের হয়ে যেতেও বলেছিলন। এমনকি তার স্ত্রী নিজেকে কেরোসিনে দগ্ধ করে স্বামী ও তার পরিবারের লোকজনকে যৌতুকের মামলায় ফাঁসিয়ে দেওয়ারও হুমকি দিয়েছিল। ওই নারী তার গহণা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে তার শ্বশুর বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। স্বামীকে সে জানিয়েছিল, যদি তাকে অনুগত স্ত্রী হিসেবে পেতে হয় তাহলে তার নামে স্বামীর সম্পত্তি লিখে দিতে হবে। অভিযোগে আরো বলা হয়, ২০০৫ সালের ১১ ফেব্রুয়ারি রাতে তিনি তার স্ত্রীর সঙ্গে যৌনমিলন করতে চাইলে স্ত্রী তার গোপনাঙ্গে আঘাত হেনেছিলেন এবং তাকে আহত করেছিলেন।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে আদালত বলেন, ‘ এ ধরণের ঘটনা পরিস্কারভাবে বৈবাহিক চুক্তির লঙ্ঘন এবং অভিযোগকারীর (স্বামী) মনে স্বাভাবিকভাবে বিশ্বাস ও আশঙ্কা তৈরি করে যে, শান্তিপূর্ণ ও মানসিকভাবে সম্পর্ক বজায় রাখা তার জন্য নিরাপদ নয়।’

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা