,

আজ ইস্টার সানডে

Ester-Sunday20160327044646রোববার পবিত্র ইস্টার সানডে। এই দিনে খ্রিষ্টধর্মের প্রবর্তক যিশুখ্রিষ্ট মৃত্যু থেকে পুনরুত্থান করেছিলেন। গুড ফ্রাইডেতে বিপৎগামী ইহুদিরা যিশুখ্রিষ্টকে ক্রুশবিদ্ধ করে হত্যা করেছিল। মৃত্যুর তৃতীয় দিবস অর্থাৎ রোববার তিনি জেগে উঠেছিলেন। যিশুখ্রিষ্টের এই পুনরুত্থানের সংবাদ খ্রিষ্টবিশ্বাসীদের জন্য খুবই আনন্দের এবং তাৎপর্যপূর্ণ। এই দিনটিকে খ্রিষ্টধর্মাবলম্বীরা ইস্টার সানডে হিসেবে পালন করে থাকে।

খ্রিস্টধর্মীয় মতে দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। এটি খ্রিস্টান সম্প্রদায়ের জন্য আনন্দের দিন। চল্লিশ দিনের প্রায়শ্চিত্তকাল বা রোজা শেষে এ ইস্টার সানডে তাদের জন্য বয়ে আনে আনন্দের বারতা। আজকের দিনটিকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পালন করবে তারা। এ উপলক্ষে দেশের সব চার্চেই বিশেষ খ্রিস্টযোগ বা প্রার্থনা সভা অনুষ্ঠিত হবে।

ইস্টার সানডে উপলক্ষে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, খ্রিস্টান অ্যাসোসিয়েশন, খ্রিস্টান লীগ এবং ছাত্র যুব ঐক্য পরিষদ নেতারা পৃথক বিবৃতিতে খ্রিস্টান সম্প্রদায়সহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এসব বিবৃতিতে খ্রিস্টান সম্প্রদায়ের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিনটিতে সরকারি ছুটি ঘোষণার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা