,

বিবিসির মুসলিম সাংবাদিক দেখে ‘অসহিষ্ণু’ সু চি’

Sukhi-newsআন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাজনৈতিক নেতা অং সান সু চি সারাবিশ্বেই পরিচিত সহিষ্ণুতা ও গণতন্ত্রের জন্য শান্তিপূর্ণ আন্দোলনের জন্য।
তবে সাম্প্রতিক সময়ে তার নতুন এক চরিত্র প্রকাশ পেয়েছে, যা চেনা সু চি থেকে সম্পূর্ণ আলাদা। ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়, সু চি’কে নিয়ে লেখা নতুন এক বইয়ের তথ্য অনুযায়ী, বিবিসির এক অনুষ্ঠানে সু চি তার মুসলিম বিদ্বেষী মনোভাব প্রকাশ করেছিলেন।
সাংবাদিক পিটার পোফামের লেখা ‘দ্য লেডি এন্ড দ্য জেনারেলস : অং সান সু চি এন্ড বার্মাস স্ট্রাগল ফর ফ্রিডম’ বইতে সু চি সম্পর্কে এসব অজানা তথ্য উঠে এসেছে।
বিবিসি টুডে প্রোগ্রামের মিশাল হুসাইন সম্পর্কে অফলাইনে আপত্তিকর মন্তব্য করেন সু চি।
বইটিতে বলা হয়, বিবিসির সঙ্গে দেওয়া সাক্ষাতকারে সুচি তার মেজাজ হারিয়ে ফেলেন। মিশালকে সুচি বলেন, ‘আমাকে কেউ জানায়নি যে, একজন মুসলিমের কাছে আমি সাক্ষাতকারটি দিতে যাচ্ছি।’
বইটিতে বলা হয় বিবিসির মিশাল হুসাইনকে দেওয়া সাক্ষাতকারে মিয়ানমারের ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির ৭০ বছর বয়স্ক নেত্রী সুচি তাদের দেশে মুসলমানবিরোধী মনোভাব এবং গণহত্যার বিষয়ে নিন্দা জানাতে রাজি হননি। মুসলিম গণহত্যায় নিন্দার বিষয়ে সুচিকে বারবার প্রশ্ন করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
সু চি বলেন, ‘আমি মনে করি প্রচুর পরিমানে বৌদ্ধ জনগণ দেশ ত্যাগ করেছে নানা কারণে। এর মূল কারণ হচ্ছে সেনা সরকারের কার্যকলাপ।’
এই সাক্ষাতকারটি নেওয়া হয়েছিল ২০১৩ সালে, যখন মুসলিম গণহত্যার কারণে রোহিঙ্গারা দলে দলে দেশ ত্যাগ করছিল।
২০১৫ সালে সু চি’র ন্যাশনাল ডেমোক্রেসি পার্টি নির্বাচনে জয়লাভ করে। যদিও মুসলিম ভোটারদের ভোট তিনি পাননি। এমনকি তার মন্ত্রী-সভাতেও কোনো মুসলমান মন্ত্রী থাকবে না।
এর আগে ১ লাখ ৪০ হাজার রোহিঙ্গাদের ওপর বৌদ্ধদের সহিংসতার সময় সু চি’র নিরব ভূমিকার জন্যও বেশ সমালোচিত হয়েছিল শান্তিতে নোবেল বিজয়ী এই রাজনীতিবিদ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা