,

মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে খুশি টেলর

2016_03_26_22_00_17_qhRwkoxhnwadgCdIJw1keinTuZtnws_originalস্পোর্টস ডেস্ক : সুপার টেনের শেষ ম্যাচে শনিবার কলকাতা ইডেন গার্ডেনে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের কঠিন পরীক্ষায় ফেলে দেন মুস্তাফিজুর রহমান। এদিন তিনি পাঁচ কিউই ব্যাটসম্যানকে বোকা বানিয়েছেন। আর কিছুদিন পর ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে মুস্তাফিজের সতীর্থ হবেন রস টেলর। তাই মুস্তাফিজকে সতীর্থ হিসেবে পেয়ে দারুণ খুশি নিউজিল্যান্ডের এই ডানহাতি ব্যাটসম্যান।

খেলা শেষে সংবাদ সম্মেলনে টেলর স্বীকার করেন, প্রথমবারের মতো মুস্তাফিজকে খেলতে যাওয়া যে কারোর জন্য খুব কঠিন একটা কাজ। টেলর বলেন, ‘দেখুন, এই ম্যাচে সে কঠিন সময়ে বল করতে এসে প্রতিবার উইকেট নিয়েছে। আজ খুব ভালো বল করেছে। তার ইউনিক একটা অ্যাকশন আছে। আর সেটা সে খুব স্মার্টলি ব্যবহার করে।’

ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে সাসেক্সের হয়ে খেলবেন মুস্তাফিজ। এই দলে আছেন রস টেলরও। সাসেক্সে ২০ বছর বয়সী মুস্তাফিজের সঙ্গে খেলার সম্ভাবনায় খুশি কিউই এই ডানহাতি ব্যাটসম্যান, ‘সাক্সেসের জন্য সে সত্যিই খুব ভালো চুক্তি। কিছু দিন পর হয়তো আমরা এক সঙ্গে খেলব।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা