,

তনু হত্যা মামলা ডিবিতে

TONU20160326123301কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী-নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে মামলাটি জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তর করা হয়েছে। ছয় দিন অতিবাহিত হলেও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য বের করতে না পারায় মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়।

এদিকে, ষষ্ঠ দিনের ন্যায় কুমিল্লাসহ সারা দেশে প্রতিবাদ-বিক্ষোভ অব্যাহত রয়েছে।

মামলাটি তদন্তের জন্য শুক্রবার রাতে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) হস্তান্তরের পর রাত থেকে শনিবার বিকেল পর্যন্ত তনুর বাবা, মা, ভাই, চাচাতো বোনসহ পরিবারের পাঁচ সদস্যকে ডিবি কার্যালয়ে পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

জানা যায়, শুক্রবার গভীর রাতে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের তদন্তের জন্য দায়িত্ব হস্তান্তর করা হয়েছে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) নিকট। মামলাটি তদন্ত করছেন ডিবির ওসি একেএম মঞ্জুর আলম।

ডিবির পাশাপাশি র‌্যাবসহ উচ্চ পর্যায়ের একাধিক গোয়েন্দা সংস্থা ঘটনার রহস্য উদঘাটনে শুক্রবার রাত থেকে শনিবার বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত দফায় দফায় তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও বড় ভাই, চাচাতো বোনসহ পরিবারের অন্তত পাঁচ সদস্যকে জিজ্ঞাসাবাদ করে বক্তব্য রেকর্ড ও তথ্য যাচাই-বাছাই অব্যাহত রেখেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, শুক্রবার রাতে মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি জেলা পুলিশ, র‌্যাব ও উচ্চ পর্যায়ের একাধিক তদন্ত সংস্থা রহস্য উদঘাটনে নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।

এদিকে, শনিবার দুপুরে কুমিল্লা কান্দিরপাড়ে টাউন হলের সামনে বাংলাদেশ কবি ফোরাম (বাকফ) আয়োজিত তনুর হত্যার প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিকেলেও বিভিন্ন সংগঠনের উদ্যোগে নগরীতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে