,

রবিবার সকালেই ফিরছে মাশরাফির দল

910f2577e4bda21608ab3f5f601e7ec3-BD-Teamস্পোর্টস ডেস্ক : রবিবার সকালেই ফিরছে বাংলাদেশ দল। ফাইল ছবিপ্রাথমিক লক্ষ্য ছিল সুপার টেনে ওঠা। সেটা পূরণ হয়েছে। দ্বিতীয় লক্ষ্য, সুপার টেনেও ভালো খেলে সম্ভব হলে সেমিফাইনালের সীমানা দড়ি স্পর্শ করা। সেটা আর হলো না। সেমিফাইনাল পর্ব শুরুর আগেই শেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ। কলকাতা থেকে জেট এয়ারওয়েজের বিমানে কাল সকাল ৯টা ১০মিনিটে ঢাকায় পৌঁছাবে বাংলাদেশ দল।

প্রথম পর্বের তিন ম্যাচের দুটিতে জিতলেও আয়ারল্যান্ডের সঙ্গে ম্যাচটি পুরোপুরি হতে দেয়নি বৃষ্টি। সুপার টেনে চার ম্যাচের চারটিতেই হার। আগের ম্যাচে ইডেন গার্ডেনে ভারতের কাছে মাত্র ১ রানের হার এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বড় দুঃখ হয়ে থাকবে বাংলাদেশের জন্য। দেশে ফেরার অল্প পথটুকুতেও সেই যন্ত্রণা ভুলে থাকা কঠিন হবে। ওই হারেই যে বিশ্বকাপের শেষ নিশ্চিত হয়ে গেছে মাশরাফি বিন মুর্তজার দলের জন্য!
দলের সঙ্গে সবাই অবশ্য কাল আসছেন না। কলকাতায় কিছুদিন থেকে যাবেন শুভাগত হোম। দেশে ফিরবেন ৩০ মার্চ। এ ছাড়া ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল কলকাতা থেকেই ছুটি কাটাতে চলে যাবেন লন্ডন। চুক্তি শেষ বলে আসবেন না এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কম্পিউটার বিশ্লেষকের দায়িত্ব পাওয়া পানিশ শেঠীও। কোচ চন্ডিকা হাথুরুসিংহেসহ কোচিং স্টাফের অন্য বিদেশি সদস্যরা ছুটিতে যাবেন ঢাকায় এসে।

ক্রিকেটারদের সামনেও বেশ লম্বা ছুটি আসছে। আগস্টের শেষ সপ্তাতে ভারতে এক টেস্টের সফরে যাবে বাংলাদেশ দল। আপাতত তার আগে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের কোনো খেলা নেই। এখন পর্যন্ত চূড়ান্ত হওয়া সূচি অনুযায়ী অক্টোবরে দুই টেস্ট ও তিন ওয়ানডের সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসবে ইংল্যান্ড দল। ডিসেম্বরে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে। দুই টেস্ট, তিন ওয়ানডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচও হবে ওই সিরিজে।

আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আগে খেলোয়াড়রা অবশ্য ঢাকা প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবেন। তবে লিগ শুরুর দিন-তারিখ এখনো চূড়ান্ত হয়নি। সাকিব ও মুস্তাফিজ অবশ্য কদিন পরে আবার ভারতে যাবেন, আইপিএল খেলতে। ৯ এপ্রিল শুরু হচ্ছে এবারের আইপিএল।

এ জাতীয় আরও খবর

নবীনগর সাধু সঙ্গের উদ্যোগে লঞ্চযোগে আনন্দ ভ্রমণ: নদীর বুকে ফিরে দেখা স্মৃতি, সংস্কৃতি ও সম্প্রীতির অনন্য আয়োজন

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা