,

কসবায় চাচাকে খুন করলেন ভাতিজা !

khonনিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় ভাতিজার হাতে আবুল ফয়েজ (৫৫) নামে এক চাচা নিহত হয়েছে।আজ শনিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের লখক্ষা গ্রামে এ ঘটনাটি ঘটেছে।
তবে এ ঘটনার পর থেকে ঘাতক ভাতিজা পিন্টু মিয়া পলাতক রয়েছেন।
স্থনীয়রা জানান, দীর্ঘদিন ধরে মূলগ্রাম ইউনিয়ন লখক্ষা গ্রামের বাসিন্দা ইসমাইল মিয়ার ছেলে পিন্টু মিয়ার সঙ্গে তার চাচা আবুল ফয়েজের বিরোধ চলে আসছিল। সম্প্রতি পিন্টুর ঘরের চালে পানি পড়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। আর এ নিয়ে গতকাল শুক্রবার গ্রামে রাতে সালিশ বৈঠক বসলেও বিষয়টি মিমাংসা হয়নি।
পরে,আজ শনিবার দুপুর ১টার দিকে পুনরায় সালিশ বসলে চাচা ফায়েজ মিয়ার সঙ্গে ভাতিজার কথা কাটাকাটির এক পর্যায়ে চাচা ভাতিজার সঙ্গে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে ভাতিজা পিন্টুর চাচা ফায়েজ মিয়াকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই ফায়েজ মিয়া মারা যান।
পরে কসবা থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিকেল ৪টার দিকে নিহতের মরদেহ উদ্ধার করেন।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা