,

বেলজিয়ামে পরমাণু কেন্দ্রের রক্ষীকে মেরে পাস নিয়ে উধাও জঙ্গিরা

 
আন্তর্জাতিক ডেস্ক :আরও বড় রকমের জঙ্গি হামলা হতে যাচ্ছে বেলজিয়ামে?
এ বার কি বেলজিয়ামের পরমাণু কেন্দ্রও উড়িয়ে দেওয়ার ফন্দি এঁটেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা?
সে রকমই সন্দেহ বেলজিয়ামের পুলিশের।

image (1)
কারণ, ব্রাসেলস বিমানবন্দর ও মেবেলিয়েক মেট্রো স্টেশনে পর পর বিস্ফোরণের ঘটনার দু’দিন পরেই শার্লেরইয়ে পরমাণু কেন্দ্রের এক নিরাপত্তীরক্ষীকে গুলি করে খুন করা হয়। আর তার পর তার সিকিওরিটি পাসটি নিয়ে উধাও হয়ে যায় আততায়ীরা।
বেলজিয়ামের পুলিশের ধারণা, মৃত নিরাপত্তারক্ষীর ওই সিকিওরিটি পাসটি নিয়ে পরমাণু কেন্দ্রে ঢুকে সেখানে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছে আইএস জঙ্গিরা। এও হতে পারে, জঙ্গিরা ওই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র থেকে তেজস্ক্রিয় জ্বালানি হাপিশ করে দিতে চায়। সেই তেজস্ক্রিয় জ্বালানি জঙ্গিরা আরও বড় কোনও হামলার ঘটনায় কাজে লাগাতে পারে।
আরও পড়ুন- মুসলিম উদ্বাস্তুদের পা ধুয়ে দিয়ে শান্তি-বার্তা পোপের ব্রাসেলসে ফরাসি ভাষার একটি দৈনিক ‘দ্যর্নিয়ের হিওর’-এ ওই খবরটি বেরনোর পর রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে ব্রাসেলসে। রাজধানী শহর সহ বেলজিয়ামের বেশ কয়েকটি এলাকায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট।

 
বেলজিয়ামের পুলিশ জানাচ্ছে, আইএস জঙ্গিরা হয়তো ব্রাসেলসের বিমানবন্দর আর মেট্রো স্টেশনে হানাদারির পর পরই শার্লেরইয়ে ওই পরমাণু কেন্দ্রেও বিস্ফোরণ ঘটানোর কথা ভেবেছিল। তাতে বেলজিয়ামকে আরও বড় ধাক্কা দেওয়া যেত। কিন্তু, বিমানবন্দর আর মেট্রো স্টেশনে উপর্যুপরি হামলার পর যে ভাবে বেলজিয়াম জুড়ে সেনা ও পুলিশের ব্যাপক তল্লাশি শুরু হয়ে যায়, তাতে সেই কাজ অসম্পূর্ণ রেখে সম্ভবত বাধ্য হয়েই বেলজিয়াম ছেড়ে অন্যত্র গা ঢাকা দিয়েছে আইএসের আত্মঘাতী জঙ্গিরা।
কিন্তু যে বেলজিয়ামে এক সময় গোপনে আশ্রয় আর অস্ত্র প্রশিক্ষণ নিত জঙ্গিরা, সেই দেশটিকেই কেন তাদের আক্রমণের নিশানা করে তুলল আইএস?
নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন, নভেম্বরে প্যারিস হামলার ঘটনার পর থেকেই বেলজিয়াম আইএসের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়ায়, ব্রাসেলস এখন অন্যতম প্রধান টার্গেট হয়ে উঠেছে আইএসের।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা